সাতক্ষীরা 7:37 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

জাতীয় অঙ্গনে সাতক্ষীরার উজ্জ্বল নক্ষত্র—হাইকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার হলেন ড. মোঃ আতিকুস সামাদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:30:03 pm, Wednesday, 26 November 2025 188 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

জি এম আমিনুল হক:দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার ড. মোঃ আতিকুস সামাদ অতিরিক্ত জেলা জজ হিসেবে পদোন্নতি পেয়ে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার পদে নিয়োগ পেয়েছেন।

বুধবার (২৬ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপসচিব এ এফ এম গোলজার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তার পদোন্নতির আদেশ জারি করা হয়।

ড. মোঃ আতিকুস সামাদ ২০২৪ সালের ১ সেপ্টেম্বর হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার হিসেবে যোগদান করেন। এর আগে তিনি ২০২৩ সালের ১৯ মার্চ সিনিয়র সহকারী জজ থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে বাগেরহাটে দায়িত্ব পালন করেন।

এরও আগে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে রেজিস্ট্রার জেনারেলের একান্ত সচিব হিসেবে টানা তিন বছর দায়িত্ব পালন করেন।

সাতক্ষীরার এই কৃতি বিচারকের গ্রামের বাড়ি সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের মাছখোলা গ্রামে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভাষা চেঞ্জ করুন

জাতীয় অঙ্গনে সাতক্ষীরার উজ্জ্বল নক্ষত্র—হাইকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার হলেন ড. মোঃ আতিকুস সামাদ

আপডেট সময় : 11:30:03 pm, Wednesday, 26 November 2025