সংবাদ শিরোনাম ::
খুলনায় খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রি, হাতেনাতে আটক ৪
প্রতিনিধির নাম
- আপডেট সময় : 01:39:59 am, Thursday, 14 December 2023 255 300 বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : খালিশপুর থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকাল ৪টার দিকে খুলনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে একটি জবাই করা কুকুরসহ চারজনকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে কুকুর জবাই করে ৪০০ টাকা কেজি দরে খাসির মাংস বলে ফেরি করে বিক্রি করে আসছিল।
ইতিপূর্বে তারা আরও পাঁচটি কুকুর জবাই করে খাসির মাংস বলে মানুষের কাছে বিক্রি করেছে। বুধবার বিকালে তারা একটি কুকুর রাস্তা থেকে ধরে নিয়ে বিক্রির জন্য জবাই করে। চামড়া ছুলে মাংস তৈরির আগেই তাদের হাতেনাতে আটক করা হয়।
এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রিয়ঙ্কর কুণ্ডু উপস্থিতি ছিলেন।
নিউজটি শেয়ার করুন
ভাষা চেঞ্জ করুন
























