সাতক্ষীরা 7:57 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

আসুন, একসঙ্গে নির্বাচন করিঃ বিএনপিকে কাদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:42:52 pm, Saturday, 7 January 2023 356 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

অনলাইন সংস্করণ: আসুন, একসঙ্গে নির্বাচন করিঃ বিএনপিকে কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পাকিস্তান ছাড়া পৃথিবীর কোথাও তত্ত্বাবধায়ক সরকার নেই। অসাংবিধানিক, অস্বাভাবিক সরকার আমরা চাই না। বাংলাদেশের জনগণ এই অস্বাভাবিক সরকার চায় না

তিনি বলেন, যেভাবে পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে নির্বাচন হয়, বাংলাদেশেও ঠিক একইভাবেই নির্বাচন হবে। সরকার নির্বাচনে কোনো হস্তক্ষেপ করবে না। সরকার শুধুমাত্র তার রুটিন দায়িত্ব পালন করবে।

শনিবার দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমি বিরোধী দলকে (বিএনপি) আহ্বান জানাব- আপনারা নির্বাচনে আসবেন। অস্তিত্বের জন্য আসতেই হবে। শুধু শুধু দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন কেন, ভোটারদেরকে শাস্তি দিচ্ছেন কেন আন্দোলনের নামে। সামনে আপনাদের আরও ভয়ংকর প্রোগ্রাম আছে বলে আমরা শুনি। এসব থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি আপনাদের। আগামী নির্বাচনে আসার জন্য প্রস্তুতি নিন। আসুন, আমরা একসঙ্গে নির্বাচন করি। নির্বাচন সুষ্ঠুভাবে হবে, অবাধ হবে। এই দুইদিন আগে যে নির্বাচন হয়েছে সেই রকম নির্বাচন হবে।

ওবায়দুল কাদের বলেন, আমাদের চ্যালেঞ্জিং বছর চলছে। সামনে আমাদের আরও চ্যালেঞ্জিং বছর আসতে পারে। আমরা চ্যালেঞ্জ মোকাবিলায় ২২তম সম্মেলন করেছি, জেলা-উপজেলা পর্যায়ে কমিটি দিয়েছি। যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় ইনশাআল্লাহ, আওয়ামী লীগ প্রস্তুত।
সুত্রঃ যুগান্তর

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

আসুন, একসঙ্গে নির্বাচন করিঃ বিএনপিকে কাদের

আপডেট সময় : 11:42:52 pm, Saturday, 7 January 2023