সাতক্ষীরা 8:08 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

আশাশুনি প্রেসক্লাবে এড. গোলাম মোস্তফার মতবিনিময়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 08:46:12 pm, Wednesday, 26 April 2023 287 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

এস কে অজিবর রহমান কালিগঞ্জ প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য এমপি মনোনয়ন প্রত্যাশী এড. গোলাম মোস্তফা আশাশুনি প্রেসক্লাব্ েমতবিনিময় করেছেন। বুধবার (২৬ এপ্রিল) দুপুর ১ টার দিকে প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আশাশুনি আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামীলীগের উপদেষ্টা, দেবহাটা উপজেলা আ’লীগের সাবেক সভাপতি ও দেবহাটা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এড. গোলাম মোস্তফা মতবিনিময় কালে বলেন, আমি দৃঢ় বিশ্বাস করি সাংবাদিক বন্ধুরা রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ। মহান সাংবাদিকতা পেশার সাথে জড়িত সাংবাদিকদের সহযোগিতা ছাড়া রাজনীতিবিদ, সমাজ সেবকসহ দেশ ও দশের কাজে জড়িতদের প্রচার ও প্রসার সম্ভব নয়। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমি খুবই দ্রুততম সময়ে আশাশুনির সাংবাদিকদের সাথে মতবিনিময় করতে চাই। আশাশুনি আসনের সকল পর্যায়ের মানুষের কাছে বিশেষ করে অসহায় ও বঞ্চিত মানুষের পাশে নিজেকে নিয়োজিত করার মানসিকতা নিয়ে আমি কাজ করতে চাই। তিনি সকল সাংবাদিকদের সহযোগিতা কামানা করেন। এসময় প্রেসক্লাব সভাপতি এস এম আহসান হাবিব, প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক এস,কে হাসান, সাবেক সভাপতি জিএম আল ফারুক,সাবেক সাধারণ সম্পাদক সমীর রায়, সাবেক সহ-সভাপতি আলী নেওয়াজ, সোহরাব হোসেন, ফায়জুল কবির, লিংকন আসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

আশাশুনি প্রেসক্লাবে এড. গোলাম মোস্তফার মতবিনিময়

আপডেট সময় : 08:46:12 pm, Wednesday, 26 April 2023