সাতক্ষীরা 8:02 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

আশাশুনিতে মারপিট, চাঁদাদাবী ও চুরি মামলার আসামী গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:31:58 pm, Sunday, 1 February 2026 181 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে মৎস্য ঘেরের কর্মচারীদের মারপিট, চাঁদাদাবী, চুরি ও ভয়ভীতি প্রদর্শণের অভিযোগে দায়ের করা মামলার এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামীর নাম জহুরুল আকুঞ্জি। রোববার (১ ফেব্রুয়ারি) রাতে তাকে গ্রেফতার করে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার কাঁকড়াবুনিয়া বিলে প্রায় ৬০ বিঘা আয়তনের একটি মৎস্য ঘেরের কর্মচারীদের হত্যার উদ্দেশ্যে হামলা ও জখম করা হয়। এ সময় কর্মচারীদের বেঁধে রেখে জাল টেনে প্রায় ৫ লাখ টাকা মূল্যের ভেটকি মাছ লুট করা হয় এবং ২ লাখ টাকা চাঁদা দাবী করা হয় বলে অভিযোগ রয়েছে।
ঘের মালিক গোদাড়া গ্রামের রজব আলী পাড়ের ছেলে মোঃ জুলফিকার বাদী হয়ে কাঁকড়াবুনিয়া গ্রামের মোস্তফা আকুঞ্জির ছেলে জহুরুল আকুঞ্জিসহ অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। (মামলা নং-০৪, তারিখ: ১৭/০১/২০২৬)।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমদ খান-এর নেতৃত্বে আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে শনিবার রাতে জহুরুল আকুঞ্জিকে গ্রেফতার করে।
এ বিষয়ে ওসি শামীম আহমদ খান জানান, গ্রেফতারকৃত আসামীকে রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য অজ্ঞাতনামা আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
আসামী গ্রেফতার হওয়ায় এলাকায় মৎস্য ঘের মালিকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

আশাশুনিতে মারপিট, চাঁদাদাবী ও চুরি মামলার আসামী গ্রেফতার

আপডেট সময় : 11:31:58 pm, Sunday, 1 February 2026