সাতক্ষীরা 8:36 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

আশাশুনিতে বাড়ির আঙিনা থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 09:50:03 pm, Friday, 11 October 2024 199 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

বিএম আলাউদ্দীন আশাশুনি ব‍্যুরো:আশাশুনিতে মোছা: কমলা খাতুন (৫৫) নামের এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ অক্টোবর) সকালে উপজেলার দক্ষিন দরগাহপুর গ্রামের নিজ বাড়ির অঙিনায় বিচলী গাদার পাশ থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূর মোছাঃ কমলা খাতুন আশাশুনি উপজেলার দক্ষিন দরগাহপুর গ্রামের মোঃ মোবারক আলী গাজীর স্ত্রী।
নিহতের স্বামী মোবারক আলী গাজী জানান, ফজরের আযান দিলে তিনি তার স্ত্রী কমলা খাতুনকে নামাজ পড়ার জন্য ডেকে দিয়ে বাড়ির পাশে মাছের ঘেরে চলে যান। ভোর সাড়ে ৬টার দিকে বাড়িতে ফিরে এসে দেখেন তার স্ত্রী ঘরে নেই। পরবর্তীতে খোঁজাখুজির এক পর্যায়ে নিজ বসত বাড়ির পাশে বিচলী গাদার পাশে গলাকাটা মৃত অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে স্থানীয়দের মাধ্যমে আশাশুনি থানায় খবর দেয়া হয়।
স্থানীয়দের বরাত দিয়ে আশাশুনি থানার অফিসার ইনচার্জ-ওসি মো: নজরুল ইসলাম জানান, নিহত গৃহবধূর দুই ছেলে মো: ওলিউর রহমান (২৪) ও মোঃ ফয়জুল্লাহ (২১) মাছের ঘের ও ভাটায় কাজ করে। তারা দু’জনেই বিবাহিত। গৃহবধূকে জবাই করে হত্যা করা হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
ওসি নজরুল বলেন, আমি নিজে ঘটনাস্থলে রয়েছি। কি কারণে তাকে গলা কেটে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি। পুলিশ হত্যাকান্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিহতের মরদেহের সুরহতাল রির্পোটের কাজ করছে। শেষ হলে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের স্বামী, দুই ছেলে ও তিন পত্রবধূকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

আশাশুনিতে বাড়ির আঙিনা থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

আপডেট সময় : 09:50:03 pm, Friday, 11 October 2024