সাতক্ষীরা 8:33 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

আশাশুনিতে ইউপি সদস্যাকে পিটিয়ে জখমের অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:27:05 pm, Monday, 13 April 2026 126 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি :সাতক্ষীরার আশাশুনি উপজেলায় এক নারী ইউপি সদস্যাকে মারধর করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, দরগাহপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের ইউপি সদস্য ঝর্না খাতুনকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন একই এলাকার শ্রীধরপুর গ্রামের বাসিন্দা এবং ইউনিয়ন যুবদল নেতা ও ওএমএস ডিলার জাকির হোসেন বাবু। প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগী ঝর্না খাতুন জানান, রবিবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে জাকির হোসেন বাবু তাকে কালাবাগী বাজারে ডেকে নেয়। সেখানে বিভিন্ন কথার এক পর্যায়ে আবারও কুপ্রস্তাব দেন তিনি। এতে রাজি না হলে বাবু জোরপূর্বক তাকে একটি ঘরের ভেতরে নেওয়ার চেষ্টা করেন। তিনি বাধা দিলে ক্ষিপ্ত হয়ে কিল-ঘুষি ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন।
পরবর্তীতে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
অন্যদিকে অভিযুক্ত জাকির হোসেন বাবু অভিযোগ অস্বীকার করে ভিন্ন বক্তব্য দিয়েছেন। তিনি দাবি করেন, ঘটনার সময় ঝর্না খাতুন তার নিজের একটি এবং আরও চারটি কার্ড নিয়ে ওএমএসের চাল নিতে আসেন। কার্ডধারী উপস্থিত না থাকায় চাল দিতে অস্বীকৃতি জানালে তিনি ক্ষিপ্ত হয়ে অশালীন ভাষায় গালিগালাজ করেন। এক পর্যায়ে তাকে দোকান থেকে বের করে দেওয়া হয়। পরবর্তীতে বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে বলে দাবি করেন তিনি।
ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

আশাশুনিতে ইউপি সদস্যাকে পিটিয়ে জখমের অভিযোগ

আপডেট সময় : 10:27:05 pm, Monday, 13 April 2026