সাতক্ষীরা 6:31 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

আদালতের নির্দেশ অমান্য করে বসত বাড়িসহ দোকানঘর ভেঙে গুড়িয়ে দেওয়ার অভিযোগ 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 07:42:52 pm, Tuesday, 7 May 2024 217 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

জি এম আমিনুল হক: সাতক্ষীরায় আদালতের নির্দেশ অমান্য করে একটি অসহায় পরিবারকে উচ্ছেদ করার জন্য  জোরপূর্বক বসত বাড়িসহ দোকানঘর ভেঙে গুড়িয়ে দেওয়ার অভিযোগে তালা উপজেলা চেয়ারম্যান সনৎ কুমার ঘোষ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হাইসহ ২৪ জনের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়েরকরেছেন ভুক্তভোগী হালিমা বেগম। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে পি বি আই কে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দিয়েছেন।

আদালতে দাখিলকৃত মামলা সুত্রে জানা গেছে, পাটকেলঘাটার যুগী পুকুরিয়া গ্রামের মৃত শরীয়ত উল্লাহ সরদারের কন্যা ষাটোর্ধ বৃদ্ধা হালিমা বেগম পৈতৃক সুত্রে প্রাপ্ত ২১ শতক জমিতে বসতবাড়ি সহ দোকানঘর নির্মান করে পঙ্গু স্বামীকে নিয়ে ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছে। কিন্তু স্থানীয় কিছু লোকজন তাদের বিরুদ্ধে ভিটেমাটি থেকে উচ্ছেদ করার জন্য পায়তারা করতে থাকলে তিনি সাতক্ষীরার বিজ্ঞ অতি: জেলা ম্যাজিঃ আদালতে পি ৮৩০/২৪ নম্বর একটি মামলা করেন। উক্ত মামলায় বিজ্ঞ আদালত তপঃ জমি বাদীর দখলে থাকবে এবং তিনি তার মুদির দোকানঘরটি সংস্কার করতে পারবেন বলে আদেশ প্রদান করেন। উক্ত আদেশ প্রাপ্তির পর গত ২৬ এপ্রিল রাতে তালা উপজেলা চেয়ারম্যান সনৎকুমার ঘোষ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হাই এর হুকুমে স্থানীয়  অসীম সাধু, হীরা দাস, মহাদেব দাস, শুভ দাস, মহাদেব দাস, বিশ্বনাথ দাস, সুজন দাস, উদয় দাস,শিবপদ দাস, সবুজ দাস, রবিন দাস, তারক দাস, নারায়ণ দাস, গরি দাস,প্রদীপ দাস, নিমাই দাস, রামু দাস, পবিত্র দাস, মদন দাস, সুদাম দাস, রাজকুমার দাস ও তাপস দাস প্রতিপক্ষ হালিমা বেগমের বাড়িতে অতর্কিত ভাবে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে  হামলা চালিয়ে বসতবাড়িসহ দোকানঘর ভেঙে গুড়িয়ে দেয়। এতে বাধা দিতে গেলে বৃদ্ধা হালিমা বেগমসহ তার প্রতিবন্ধী স্বামীকে গাছের সাথে বেধে রাখে এবং এলাকায় ত্রাস সৃষ্টি করে।এঘটনায় ভুক্তভোগী হালিমা বেগম গত রবিবার বাদী হয়ে সাতক্ষীরার বিজ্ঞ আমলী ৬ নং আদালতে ২৪ জনকে আসামি করে ভূমি অপরাধ ও প্রতিকার আইন ২০২৩এর৭(১)(২)ও ১০ ধারায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং সি আর ১৪৯/২৪(পাট)। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্ত করে আগামী ২৭ জুন আদালতে প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ প্রদান করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

আদালতের নির্দেশ অমান্য করে বসত বাড়িসহ দোকানঘর ভেঙে গুড়িয়ে দেওয়ার অভিযোগ 

আপডেট সময় : 07:42:52 pm, Tuesday, 7 May 2024