
জি এম আমিনুল হক: সাতক্ষীরায় আদালতের নির্দেশ অমান্য করে একটি অসহায় পরিবারকে উচ্ছেদ করার জন্য জোরপূর্বক বসত বাড়িসহ দোকানঘর ভেঙে গুড়িয়ে দেওয়ার অভিযোগে তালা উপজেলা চেয়ারম্যান সনৎ কুমার ঘোষ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হাইসহ ২৪ জনের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়েরকরেছেন ভুক্তভোগী হালিমা বেগম। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে পি বি আই কে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দিয়েছেন।
আদালতে দাখিলকৃত মামলা সুত্রে জানা গেছে, পাটকেলঘাটার যুগী পুকুরিয়া গ্রামের মৃত শরীয়ত উল্লাহ সরদারের কন্যা ষাটোর্ধ বৃদ্ধা হালিমা বেগম পৈতৃক সুত্রে প্রাপ্ত ২১ শতক জমিতে বসতবাড়ি সহ দোকানঘর নির্মান করে পঙ্গু স্বামীকে নিয়ে ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছে। কিন্তু স্থানীয় কিছু লোকজন তাদের বিরুদ্ধে ভিটেমাটি থেকে উচ্ছেদ করার জন্য পায়তারা করতে থাকলে তিনি সাতক্ষীরার বিজ্ঞ অতি: জেলা ম্যাজিঃ আদালতে পি ৮৩০/২৪ নম্বর একটি মামলা করেন। উক্ত মামলায় বিজ্ঞ আদালত তপঃ জমি বাদীর দখলে থাকবে এবং তিনি তার মুদির দোকানঘরটি সংস্কার করতে পারবেন বলে আদেশ প্রদান করেন। উক্ত আদেশ প্রাপ্তির পর গত ২৬ এপ্রিল রাতে তালা উপজেলা চেয়ারম্যান সনৎকুমার ঘোষ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হাই এর হুকুমে স্থানীয় অসীম সাধু, হীরা দাস, মহাদেব দাস, শুভ দাস, মহাদেব দাস, বিশ্বনাথ দাস, সুজন দাস, উদয় দাস,শিবপদ দাস, সবুজ দাস, রবিন দাস, তারক দাস, নারায়ণ দাস, গরি দাস,প্রদীপ দাস, নিমাই দাস, রামু দাস, পবিত্র দাস, মদন দাস, সুদাম দাস, রাজকুমার দাস ও তাপস দাস প্রতিপক্ষ হালিমা বেগমের বাড়িতে অতর্কিত ভাবে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে হামলা চালিয়ে বসতবাড়িসহ দোকানঘর ভেঙে গুড়িয়ে দেয়। এতে বাধা দিতে গেলে বৃদ্ধা হালিমা বেগমসহ তার প্রতিবন্ধী স্বামীকে গাছের সাথে বেধে রাখে এবং এলাকায় ত্রাস সৃষ্টি করে।এঘটনায় ভুক্তভোগী হালিমা বেগম গত রবিবার বাদী হয়ে সাতক্ষীরার বিজ্ঞ আমলী ৬ নং আদালতে ২৪ জনকে আসামি করে ভূমি অপরাধ ও প্রতিকার আইন ২০২৩এর৭(১)(২)ও ১০ ধারায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং সি আর ১৪৯/২৪(পাট)। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্ত করে আগামী ২৭ জুন আদালতে প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ প্রদান করেছেন।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ