সাতক্ষীরা 11:10 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরায় প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 05:47:19 pm, Tuesday, 4 February 2025 208 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: স্কুলে আসার পথে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডি. বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমান মুকুলের উপর অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে স্কুলে আসার সময় আশাশুনি সড়কের পুরাতন সাতক্ষীরা এলাকায় ওই হামলা চালায় দুর্বৃত্তরা।

এতে মারাত্মক আহত হয়েছেন প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমান মুকুল। প্রধান শিক্ষকের উপর দুষ্কৃতকারীদের হামলার ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে প্রতিবাদে বিদ্যালয়ের কয়েক শ’ ছাত্র-ছাত্রী সাতক্ষীরা টু চাপড়া সড়ক অবরোধ করে। হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীরা স্লোগানে স্লোগানে উত্তাল করে তোলে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত প্রায় দুই ঘন্টা সাতক্ষীরা-আশাশুনি সড়কের ব্রহ্মরাজপুর বাজারের দুই পাশে যানজট সৃষ্ট হয়। যাত্রীবাহি বাস, ইজিবাইক, ভ্যান, মোটরসাইকেল, ট্রাক, মাইক্রোবাসসহ সকল যান ও পণ্যবাহী বাহন আটকা পড়ে। খবর পেয়ে সাতক্ষীরা সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্কুলের সহকারী শিক্ষক সুকুমার সরকার জানান, প্রধান শিক্ষককে মারপিটের প্রতিবাদে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে তাদের উপরও হামলার চালানো হয়। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে।

এ ব্যাপারে ডি. বি ইউনাইটেড হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমান মুকুল জানান, সোমবার স্থানীয় বাজারের ব্যবসায়ী পুরাতন সাতক্ষীরা এলাকায়র বাহারুল ইসলামের সাথে তুচ্ছ একটি বিষয়ে তর্কাতর্কি হয়। ওই ঘটনার জের ধরে মঙ্গলবার সকালে স্কুলে আসার পথে পুরাতন সাতক্ষীরা ছয়আনি মোড়ে আগে থেকেই ওৎ পেতে থাকা বাহারুল ইসলামের নেতৃত্বে আরও ৫/৬ জন অতর্কিত হামলা চালায়। এতে তিনি শারীরিকভাবে আহত হয়েছেন। ঘটনার পর শিক্ষার্থীরা প্রতিবাদে সড়ক অবরোধ করে। এসময় শিক্ষার্থীদের উপরও চড়াও হয়। এতে দুজন শিক্ষার্থী আহত হয়।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ শামিনুল হক জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। তিনি আরও জানান, আমি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। তুচ্ছ ঘটনায় এ ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সার্বিকভাবে বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

আপডেট সময় : 05:47:19 pm, Tuesday, 4 February 2025