মায়ের কোলে শিশুর মতো সুরক্ষা পাবে সনাতনী সম্প্রদায়—সাবেক এমপি কাজী আলাউদ্দীন
- আপডেট সময় : 10:55:57 pm, Thursday, 11 December 2025 220 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ (আশাশুনি–কালীগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী সাবেক সংসদ সদস্য কাজী মো. আলাউদ্দীন বলেছেন, “মায়ের কোলে শিশুরা যেমন নিরাপদ থাকে, ঠিক তেমনই বিএনপি ক্ষমতায় এলে সনাতনী সম্প্রদায়ের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করা হবে।”
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে আশাশুনি উপজেলার সদর ইউনিয়নের নাটানা গ্রাম ৮নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে বারুণী মন্দির চত্বরে অনুষ্ঠিত নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “আপনারা জামায়াতে ইসলামী বাংলাদেশের ধোঁকাবাজির খপ্পরে না পড়ে দেশের উন্নয়নের স্বার্থে বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দিন।”
সাবেক এমপি কাজী আলাউদ্দীন তার অতীত উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন,
“২০০১ সালে এমপি নির্বাচিত হয়ে কালীগঞ্জ উপজেলায় যে উন্নয়ন করেছি, স্বাধীনতার ৫৪ বছরের মধ্যে সেই পরিমাণ উন্নয়ন কেউ করতে পারেনি। প্রতিটি অলিগলিতে কার্পেটিং রাস্তা করেছি, প্রতিষ্ঠা করেছি কাজী আলাউদ্দীন হাইস্কুল ও ডিগ্রি কলেজ। নির্মাণ করেছি কাকশিয়ালি ব্রিজ, কালভার্টসহ বহু স্থাপনা। সুপেয় পানির ব্যবস্থা, বিদ্যুতায়ন, পানি নিষ্কাশন—সবই করেছি মানুষের দুর্ভোগ দূর করতে। দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত কালীগঞ্জ গড়েছিলাম।”
তিনি আরও বলেন,
“আমি সৎ ও ন্যায়পরায়ণ ছিলাম বলেই প্রশাসন আমাকে যমের মতো ভয় পেত। আবারও সময় এসেছে ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে ধানের শীষে ভোট দেওয়ার। সুযোগ পেলে আশাশুনি ও কালীগঞ্জকে আরও আধুনিকভাবে গড়ে তুলব। পাশাপাশি আশাশুনিতে একটি ইকোনমিক জোন প্রতিষ্ঠা করা হবে।”
উঠান বৈঠকে বারুণী মন্দিরের সভাপতি মৃণ্ময় মল্লিকের সভাপতিত্বে এবং সহ-সভাপতি বিশ্বজিৎ মল্লিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন—
আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউর হুদা তুহিন, মহিলা নেতা মার্জিনা ইসলাম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক লিয়াকত হোসেন, পূজা ফ্রন্টের সদস্য সচিব প্রতীশ রায়, তপতী মল্লিক, স্বপন বাছাড় প্রমুখ।




























