বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র মৃত্যুতে, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর শোক প্রকাশ।
- আপডেট সময় : 09:24:27 pm, Tuesday, 30 December 2025 162 300 বার পড়া হয়েছে

চিফ রিপোর্টার:বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত (২৩’শে নভেম্বর ২০২৫) রবিবার, তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে শারীরিক অবস্থা ভালো না থাকায় তা সম্ভব হয়নি।
(৩০’শে ডিসেম্বর ২০২৫) মঙ্গলবার, সকাল ৬:ঘটিকায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ আজ মঙ্গলবার সকাল সোয়া ৭:টার দিকে গণমাধ্যমকে জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে জানিয়েছেন, “আম্মা আর নেই।” বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজেও খালেদা জিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
অন্যদিকে, বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে, “বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬:ঘটিকায়, ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তাঁর রূহের মাগফিরাত কামনা করছি এবং সকলের নিকট তাঁর বিদেহী আত্মার জন্য দোয়া চাচ্ছি।”
বিএনপি চেয়ারপারসন ও মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C) কেন্দ্রীয় কমিটি’র প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান।
শোক বার্তায় তিনি বলেন, অনেকের কাছে তিনি ছিলেন দেশনেত্রী, আপোষহীন নেত্রী; অনেকের কাছে গণতন্ত্রের মা, বাংলাদেশের মা। আজ দেশ গভীরভাবে শোকাহত এমন একজন পথপ্রদর্শককে হারিয়ে, যিনি দেশের গণতান্ত্রিক পথযাত্রায় অনিঃশেষ ভূমিকা রেখেছেন।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, যিনি ১৯৯১ সাল থেকে তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী৷ বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ১৯৪৫ সালের ১৫’ই আগস্ট দিনাজপুর জেলায় ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদারের ঘরে জন্ম গ্রহণ তিনি। তাঁর বাবা ভারতের জলপাইগুড়ি থেকে দেশভাগের পর তৎকালীন পশ্চিম পাকিস্তানে চলে আসেন। তাদের আদি বাড়ি ফেনীতে। তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এবং পরে সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করেন।
১৯৬০ সালে তিনি জিয়াউর রহমানকে বিয়ে করেন। জিয়াউর রহমান বীর উত্তম রাষ্ট্রপতি হওয়ার পর বেগম জিয়া ফার্স্ট লেডি হিসেবে তাঁর সঙ্গে বিভিন্ন রাষ্ট্রীয় সফরে অংশ নেন। এই সময় তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার এবং নেদারল্যান্ডসের রানি জুলিয়ানাসহ বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেন।
১৯৮১ সালের ব্যর্থ অভ্যুত্থানে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর ১৯৮২ সালের ২’ই জানুয়ারি তিনি বিএনপিতে সাধারণ সদস্য হিসেবে যোগ দেন। ১৯৮৩ সালের মার্চে তিনি ভাইস চেয়ারম্যান এবং ১৯৮৪ সালের আগস্টে দলের চেয়ারপারসন নির্বাচিত হন।
২০২০ সালের ২৫ মার্চ বাংলাদেশসহ সারা বিশ্বে করোনাভাইরাসের সংক্রমণের সময় পারিবারিব আবেদনের পরিপ্রেক্ষিতে ছয় মাসের জন্য শর্ত সাপেক্ষে মুক্তি পান খালেদা জিয়া। পরে ওই বছরের সেপ্টেম্বরে তার মুক্তির সময় আরও ছয় মাস বাড়ায় সরকার। এরপর চলতি বছরের মার্চে তৃতীয়বারের মতো ছয় মাসের মেয়াদ বাড়ানো হয়। এর আগে, ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার এলে ওই বছরের ৩’ই সেপ্টেম্বর কারারুদ্ধ হন তিনি। পরে ২০০৮ সালের ১১’ই সেপ্টেম্বর জামিনে মুক্তি পান খালেদা জিয়া।
২০১৫ সালের ১৫’ই আগস্ট সর্বশেষ তার জন্মদিনের কেক কাটেন।
সর্বশেষ, ২০১৮ সালের ৫’ই ফেব্রুয়ারি খালেদা জিয়া সিলেট সফর করেন। সিলেটে হযরত শাহজালালসহ আরও একাধিক মাজার জিয়ারত করেন তিনি। ২০১৬ সালে ষষ্ঠ জাতীয় কাউন্সিলের পর ২০১৮ সালের ৩’ই ফেব্রুয়ারি দলের নির্বাহী কমিটির বৈঠক করেন হোটেল রাজধানীর মেরিডিয়ানে।
বিএনপি চেয়ারপারসন ও দেশের প্রথম নারী সরকার প্রধান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র মৃত্যুতে, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C) কেন্দ্রীয় কমিটি ও মাতৃজগত পরিবার শোকাহত। দোয়া করি মহান আল্লাহ্ তা’য়ালা যেন, বেগম খালেদা জিয়া’কে জান্নাতের সর্বোচ্চ মোকাম জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন।
বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C) কেন্দ্রীয় কমিটি’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা’র পত্রিকা’র সিনিয়র সহ-সম্পাদক মোঃ মাহিদুল হাসান সরকার, শোক প্রকাশ করে তিনি বলেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র মৃত্যুতে শোক প্রকাশ করে, তিনি বলেন।
২০১৮ সালের ৮’ই ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ে কারাগারে যাওয়ার আগে ৭’ই ফেব্রুয়ারি খালেদা জিয়া নিজে শেষ সংবাদ সম্মেলন করেন।
রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হিসেবে বেগম খালেদা জিয়া ২০২৪ সালে এবং ও এ বছর স্বশস্ত্র বাহিনী দিবসে অংশগ্রহণ করেন। উভয় অনুষ্ঠানে তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কুশল বিনিময় ও আলোচনা করেন।
বেগম খালেদা জিয়া দেশের রাজনীতিতে একটি অনন্য রেকর্ডের অধিকারী। তিনি কখনো কোনো আসনে পরাজিত হননি। ১৯৯১ থেকে ২০০১ সালের সাধারণ নির্বাচনে তিনি পাঁচটি পৃথক আসন থেকে নির্বাচিত হন।
আপসহীন এক কিংবদন্তি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র মৃত্যতে, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C) কেন্দ্রীয় কমিটি ও মাতৃজগত পরিবারের শোকাহত, দোয়া করি মহান আল্লাহ্ তা’য়ালা যেন, বেগম খালেদা জিয়া’কে জান্নাতের সর্বোচ্চ মোকাম জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন।






























