দুশ বোতল ফেনন্সিডিলসহ দুজনকে আটক করেছে সাতক্ষীরা ডিবি পুলিশ
- আপডেট সময় : 01:21:56 am, Saturday, 9 November 2024 173 300 বার পড়া হয়েছে

দুশ বোতল ফেনন্সিডিলসহ দুই মাদক চোরাকারবারিকে আটক করেছে সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাত নয়টার দিকে দেবহাটার পুস্পকাটি এলাকায় এআটকের ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন সাতক্ষীরা সদরের আলিপুর চাপারডাঙ্গী এলাকার মোঃ মোশারফ হোসেন সরদারের ছেলে মোঃ জয়নাল আবেদীন সরদার(৪৫) ও দেবহাটা উপজেলার ভেন্নাপোতা গ্রামের মোঃ মোশারফ হোসেন সরদার এর ছেলে মোঃ জাহিদুর রহমান জুয়েল(৩৩)।
সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মোঃ আনিছুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা উপজেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করাহয়। অভিযানে পুষ্পকাটি বিসমিল্লা ব্রিক্স এর সামনে সাতক্ষীরা টু শ্যামনগর গামী পাকা রাস্তার হতে মাদক ক্রয় – বিক্রয়ের সময় দুই চোরাকারবারিকে ভারতীয় ফেনন্সিডিলসহ হাতেনাতে আটক করাহয়েছে। আটককৃতরা চিহ্নিত মাদক চোরাকারবারি। তাদের বিরুদ্ধে দেবহাটা থানায় নিয়মিত মাদক মামলা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
























