সাতক্ষীরা 2:14 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

জলবায়ু পরিবর্তনের হুমকিতে উপকূল: আশাশুনিতে বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে আলোচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 05:35:04 pm, Wednesday, 29 April 2026 108 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

এসকে এম মনির নিজস্ব প্রতিবেদক:জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল আজ এক চরম অস্তিত্ব সংকটের মুখে। ক্রমবর্ধমান লবণাক্ততা, সুপেয় পানির তীব্র সংকট এবং ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের কারণে উপকূলের মানুষ ও প্রকৃতি প্রতিনিয়ত সংগ্রাম করে টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে।

এই প্রেক্ষাপটে বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে মঙ্গলবার (২৯ এপ্রিল ২০২৬) আশাশুনি উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে এক আলোচনা সভা ও ব্যতিক্রমধর্মী চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

“উপকূলীয় প্রকৃতির যুদ্ধ, লড়াই ও সহনশীলতা” প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল তরুণদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এতে অংশগ্রহণকারী ১০ জন যুবক-যুবতী তাদের তুলির আঁচড়ে উপকূলীয় জীবনের সংগ্রাম, প্রাকৃতিক দুর্যোগ এবং প্রকৃতির টিকে থাকার লড়াই ফুটিয়ে তোলেন।
চিত্রাঙ্কনের মাধ্যমে উপকূলীয় অঞ্চলের পরিবেশগত সংকট ও সম্ভাবনা তুলে ধরা হয় এবং একই সঙ্গে সরকারি কর্মকর্তাদের সঙ্গে স্থানীয় জলবায়ু সংকট নিরসনে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ সাইদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিমানবিহারী মন্ডল, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস কে হাসান, সাংবাদিক জিএম মুজিবুর রহমানসহ বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের প্রোগ্রাম ম্যানেজার স্নিগ্ধা মৌ ঘোষ, প্রজেক্ট কো-অর্ডিনেটর শিফা আরা অনন্যা এবং প্রজেক্ট অফিসার মোঃ মনিরুজ্জামান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাইমেট অ্যাকশন ফোরাম আশাশুনির সভাপতি ইসমাইল হোসেন লিংকন এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আফতাবুজ্জামান।

অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণকারী তরুণদের আঁকা চিত্রকর্ম পরিদর্শন করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

জলবায়ু পরিবর্তনের হুমকিতে উপকূল: আশাশুনিতে বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে আলোচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

আপডেট সময় : 05:35:04 pm, Wednesday, 29 April 2026