ইমাম, মুয়াজ্জিন ও হাফেজদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : 01:07:35 am, Wednesday, 18 March 2026 178 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ইমাম, মুয়াজ্জিন ও হাফেজদের সম্মানে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক সাতক্ষীরা কণ্ঠ পরিবারের উদ্যোগে ২৭শে রমজান ১৪৪৭ হিজরি, ইংরেজি ১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার জজকোর্টের পেছনে অবস্থিত নিজস্ব কার্যালয়, পলাশপোল, সাতক্ষীরায় এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও হাফেজদের মাঝে ইফতার বিতরণ করা হয়। ইফতার পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে বক্তারা ইসলামের খেদমতে নিয়োজিত ইমাম, মুয়াজ্জিন ও হাফেজদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন এবং তাদের প্রতি সম্মান ও সহযোগিতার আহ্বান জানান।
পরবর্তীতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
ইফতার শেষে উপস্থিত অতিথিদের মাঝে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দৈনিক সাতক্ষীরা কণ্ঠের সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াছ হোসেন।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।






























