আশাশুনির কুল্যায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি রবিউল বাশার
- আপডেট সময় : 09:42:55 pm, Sunday, 3 May 2026 106 300 বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর উদ্যোগে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় আইখাল, এড়্যাখাল ও হিমখালী খালের পুনঃখনন কার্যক্রম শুরু হয়।
রোববার (৩ মে) বিকালে উপজেলা প্রশাসন ও বিএডিসি (সেচ), সাতক্ষীরার যৌথ আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মোঃ আবু মুছা এবং গীতা পাঠ করেন শ্রী নরেন বাছাড়। স্বাগত বক্তব্য দেন কুল্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস,এম ওমর সাকি ফেরদৌস পলাশ।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। বক্তব্য রাখেন বিএডিসির সহকারী প্রকৌশলী মোঃ ইবনে সীনা, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স ম হেদায়েতুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল, কুল্যা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইউসুফ আলী, বিএনপি নেতা ফিরোজ আহমেদ জজ, খোরশেদ আলম এবং ইউপি সদস্য আলমগীর হোসেন আঙ্গুর প্রমুখ।
বক্তারা বলেন, খালগুলো পুনঃখননের ফলে এলাকার জলাবদ্ধতা দূর হবে এবং কৃষি সেচ ব্যবস্থার উন্নয়ন ঘটবে। এতে স্থানীয় কৃষকদের উৎপাদন বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিকভাবে তারা উপকৃত হবেন। প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত কাজ সম্পন্নের আশা প্রকাশ করেন বক্তারা।





























