সাতক্ষীরা 3:10 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

আশাশুনিতে স্ত্রীর পরকীয়ার অভিযোগ ঘিরে স্বামীর আত্মহত্যা,থানায় অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:19:46 pm, Saturday, 25 July 2026 236 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

এস.এম.মোস্তাফিজুর রহমান,আশাশুনি :আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ডুমুরপোতা কালিবাড়ি গ্রামে স্ত্রীর পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে রতন সানা (৩০) নামে এক যুবকের আত্মহত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতের মা অমরী রানী সানা আশাশুনি থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী চন্দ্রা রানী বাছাড়কে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।
নিহতের মা অমরী রানী সানা জানান,শুক্রবার রাত ৮টার দিকে তার পুত্রবধূ চন্দ্রা রানী বাছাড় বামনডাঙ্গা গ্রামের অমেদ ঢালী নামে এক ব্যক্তির সঙ্গে মোবাইলে কথা বলছিলেন। বিষয়টি নিয়ে রতনের সঙ্গে তার স্ত্রীর বাকবিতণ্ডা হয়। পরে সবাই ঘুমিয়ে পড়েন।
শনিবার ভোরে রতনের বাবা অজিত সানা মাঠে যাওয়ার আগে ছেলেকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে ঘরে ঢুকে দেখেন,রতন ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছেন।
তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে রতনকে নামালেও ততক্ষণে তার মৃত্যু হয়।
পরিবার সূত্রে জানা গেছে,রতন সানা পাঁচ বছর বয়সী এক ছেলে সন্তানের জনক।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমদ খান বলেন,নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত এজাহার পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীকে থানা হেফাজতে রাখা হয়েছে।
পুলিশ জানিয়েছে,ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছেl

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

আশাশুনিতে স্ত্রীর পরকীয়ার অভিযোগ ঘিরে স্বামীর আত্মহত্যা,থানায় অভিযোগ

আপডেট সময় : 10:19:46 pm, Saturday, 25 July 2026