আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত
- আপডেট সময় : 12:05:45 am, Sunday, 11 January 2026 214 300 বার পড়া হয়েছে

এস. এম. মোস্তাফিজুর রহমান; আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) বিকাল ৪টায় আশাশুনি আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলা সভাপতি প্রফেসর শাহজাহান আলীর সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি প্রফেসর আব্দুল গফফার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উপদেষ্টা আবু মুছা তারিকুজ্জামান তুষার ও অধ্যক্ষ মওলানা আনওয়ারুল হক।
উপজেলা সেক্রেটারি বোরহান উদ্দিনের সঞ্চালনায় বৈঠকে আরও উপস্থিত ছিলেন—
শোভনালী ইউনিয়ন সভাপতি মাওলানা খোরশেদ আলম ও সেক্রেটারি মইনুল ইসলাম,
বুধহাটা ইউনিয়ন সভাপতি আইয়ুব রসুল,
কুল্যা ইউনিয়ন সভাপতি মনিরুজ্জামান,
দরগাহপুর ইউনিয়ন সভাপতি ডা. বুলবুল আহমেদ,
বড়দল ইউনিয়ন সভাপতি হাবিবুর রহমান,
আশাশুনি সদর ইউনিয়ন সভাপতি আবুল কাশেম সানা,
আনুলিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা ইউসুফ আলী ও সেক্রেটারি মইনুল হোসেন,
প্রতাপনগর ইউনিয়ন সভাপতি মাওলানা মোয়াজ্জেম হোসেন ও সেক্রেটারি নাজমুল হক,
কাদাকাটি ইউনিয়ন সভাপতি হাবিবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বৈঠকে প্রধান অতিথি প্রত্যেক ইউনিয়নের মাসিক কার্যক্রমের রিপোর্ট পর্যালোচনা করেন। এছাড়া বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, শ্রমিকদের অধিকার ও সংগঠনকে আরও শক্তিশালী করা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।





























