আশাশুনি উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : 08:54:46 pm, Thursday, 16 April 2026 113 300 বার পড়া হয়েছে

এস কে এম মনির, আশাশুনি (সাতক্ষীরা):উপকূলীয় উপজেলা আশাশুনিতে ক্লাইমেট অ্যাকশন ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, স্থানীয় পর্যায়ে অভিযোজন কার্যক্রম জোরদার এবং দুর্যোগ ঝুঁকি হ্রাসে সমন্বিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকাল ৩টায় লিডার্সের আশাশুনি শাখা কার্যালয়ে লিডার্সের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় লিডার্সের CARE প্রকল্পের প্রোগ্রাম অফিসার (অ্যাডভোকেসি অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং) বিপাশা অধিকারীর শুভেচ্ছা বক্তব্য ও সংস্থার সংক্ষিপ্ত পরিচিতির মধ্য দিয়ে মূল কার্যক্রম শুরু হয়।
পরে সকলের অংশগ্রহণে গণতান্ত্রিক পদ্ধতিতে ফোরামের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে ইসমাইল হোসেন লিংকন, সহ-সভাপতি মিনতি রায়, সম্পাদক মোঃ আফতাবুজ্জামান, সহ-সম্পাদক যমুনা রানী, প্রচার সম্পাদক সৌমিত্র সরকার ও সহ-প্রচার সম্পাদক মরিয়ম খাতুন নির্বাচিত হন। এছাড়া অধিপরামর্শ সম্পাদক চন্দ্রা রানী, সহ-অধিপরামর্শ সম্পাদক মায়াবতী মল্লিক এবং কোষাধ্যক্ষ হিসেবে মোহাম্মদ হাবিবুল্লাহ সরদার দায়িত্ব পান।
সভায় সঞ্চালনা করেন লিডার্সের ফিল্ড ফ্যাসিলিটেটর মোহাম্মদ আব্দুল্লাহ।
এসময় সভায় লিডার্সের কার্যক্রম, উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের ভবিষ্যৎ পরিকল্পনা, কমিটির ভূমিকা এবং আগামী মাসের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে জলবায়ু ঝুঁকিপূর্ণ সমস্যা চিহ্নিতকরণ, বিভিন্ন দিবস উদযাপন, নীতি নির্ধারণী ও বাস্তবায়নকারী পর্যায়ে স্মারকলিপি প্রদান, নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিতকরণ এবং দুর্যোগ পূর্ব প্রস্তুতি কার্যক্রম জোরদারের সিদ্ধান্ত গৃহীত হয়।





























