কারাবন্দী নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- আপডেট সময় : 11:07:16 pm, Saturday, 11 March 2023 275 300 বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল,তেল,আটাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও সার ডিজেলসহ কৃষি উপকরণের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে, সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দদলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ গণতন্ত্র পূনরুদ্ধার, বেগম খালেদা জিয়া ও সকল কারাবন্দী নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শনিবার বেলা ১১টায় জেলা বিএনপির আয়োজনে সাতক্ষীরা ইটাগাছা হাটের মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এডঃ সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব আবদুল আলিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডঃ মামুন আহমেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা শ্রমিকদলের সভাপতি আবদুস সামাদ, জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু,জেলা মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটিসহ পৌর বিএনপি, থানা বিএনপি, বিভিন্ন উপজেলা বিএনপির নের্তীবৃন্দ।
এ সময় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডঃ মামুন আহমেদ বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার গত ১৪ বছরে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও বিদ্যুতের দাম ১৪গুন বাড়িয়েছে। যা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। নির্দদলীয় নিরপেক্ষ তত্ববধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ গণতন্ত্র পূনরুদ্ধার, বেগম খালেদা জিয়া ও সকল কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি দাবি জানান।
























