সাতক্ষীরা 3:36 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

আর্সেনিকোসিস রোগীদের সচেতনতা কাউন্সিলিং সভা এবং প্রত্যাশি সংস্থা নব জীবনের বিনামূল্যে ঔষধ বিতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 04:26:09 pm, Friday, 10 March 2023 635 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

স্টাফ রিপোর্টারঃ
০৯ মার্চ ২০২৩ সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়াধীন হাজি জালাল উদ্দীন আদর্শ কলেজে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর এবং প্রত্যাশি সংস্থা নব জীবন, পলাশপোল, সাতক্ষীরা কর্তৃক বাস্তবায়নাধীন “আর্সেনিকোসিস রোগীদের সচেতনতা সৃষ্টি এবং চিকিৎসা ব্যবস্থাপনা” শীর্ষক প্রকল্পের আওতায় আর্সেনিকোসিস এর জটিলতাসমূহ প্রতিরোধকল্পে স্বাস্থশিক্ষা প্রদান ও সচেতনতা বৃদ্ধিকরণ শীর্ষক সামাজিক কাউন্সিলিং সভা অনুষ্ঠিত হয়।

প্রত্যাশি সংস্থা নব জীবন এর সভাপতি তারেকুজ্জামান খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজকল্যান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (পরিকল্পনা ও উন্নয়ন) জোবায়দা বেগম। প্রধান অতিথি বলেন, আর্সেনিকোসিস আক্রান্ত রোগীরা যেন নতুন করে আবারও এই রোগে আক্রান্ত না হয় এবং আর্সেনিক আক্রান্ত এলাকায় যেন নতুন করে কোন রোগী সনাক্ত না হয়। আর এজন্য প্রয়োজন পর্যাপ্ত প্রচারণা।

সচেতনা সভা যেন চলমান থাকে সেজন্য সংশ্লিষ্টদের প্রতি তিনি আহবান জানান। সাথে সাথে তিনি এ অঞ্চলের মানুষদের প্রতি আর্সেনিকযুক্ত পানি পান থেকে বিরত থাকার আহবান জানান। প্রধান অতিথি তার বক্তৃতা পরবর্তী আর্সেনিকে আক্রান্ত (আর্সেনিকোসিস) রোগীদের মাঝে চিকিৎসা ব্যবস্থাপনার আওতায় পথ্য নিউট্রাসিইউসিক্যালস বিতরণ করেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সন্তোস কুমার নাথ, সহকারী পরিচালক মোঃ রোকনুজ্জামান, প্রকল্প পরিচালক মোঃ জহিরুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তর, ঢাকা, আশাশুনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডঃ মোঃ মিজানুল হক, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) মোঃ মোস্তাফিজুর রহমান, হাজি জালাল উদ্দীন আদর্শ কলেজের প্রভাষক রবিদ্রনাথ রবি, প্রকল্প সমন্বয়কারী ডঃ মোঃ আব্দুস ছালাম, ফিল্ড মনিটরিং অফিসার দেলোয়ার হোসেন, মোঃ মিজানুর রহমান, মাতিনুল হামিদ, প্রকল্পের চিকিৎসক, সহকারী চিকিৎসক, নার্স, বিভিন্ন জনপ্রতিনিধিসহ ৪২ জন আর্সেনিকোসিস রোগে আক্রান্ত রোগী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

আর্সেনিকোসিস রোগীদের সচেতনতা কাউন্সিলিং সভা এবং প্রত্যাশি সংস্থা নব জীবনের বিনামূল্যে ঔষধ বিতরণ

আপডেট সময় : 04:26:09 pm, Friday, 10 March 2023