সাতক্ষীরার কলারোয়ায় কবর খুড়তে গিয়ে উদ্ধার হওয়া মাইন সেলটি নিষ্ক্রিয় করেছে র্যাব
- আপডেট সময় : 07:05:54 pm, Wednesday, 8 March 2023 393 300 বার পড়া হয়েছে

কলারোয়া প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় কবর খুড়তে গিয়ে উদ্ধার হওয়া মাইন সেলটি নিষ্ক্রিয় করা হয়েছে।
বুধবার (০৮ মার্চ) বেলা ১২ টায় উপজেলার কাকডাঙ্গা সিনিয়র মাদ্রাসার পেছনের মাঠে মাইন সেলটি নিষ্ক্রিয় করা হয়।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা বলেন, মঙ্গলবার সকালে কলারোয়ার সীমান্তবর্তী কাকডাঙ্গা ফুটবল মাঠের সন্নিকটে কাশেমের বাশ বাগানে কবর খননের সময় ওই বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করে স্থানীয় জনতা আমাদের খবর দেয়। পরে র্যাবকে জানালে র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর জে এম গালিব হোসাইন খাঁনের নেতৃত্বে র্যাব -৬ খুলনার বোম্ব ডিস্পোজাল ইউনিটের সদস্যবৃন্দ মাইন সেলটি নিষ্ক্রিয় করেন।
দীর্ঘদিনের পুরাতন হলেও নিষ্ক্রিয়ের সময় মাইন সেলটি বিকট শব্দে বিস্ফোরিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কলারোয়ার সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলাসহ র্যাব, পুলিশ ও বিজিবি’র সদস্যবৃন্দ।
ধারনা করা হচ্ছে, উদ্ধারকৃত মাইন সেলটি এম-২ এ -৪ এন্টি পার্সোনাল মাইন(পাকিস্তানি ভ্যারিয়েন্ট পি -৭) ধারণা করা হচ্ছে মাইনটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী কাকডাঙ্গা এলাকায় নিক্ষেপ করতে পারে।
এর আগে মঙ্গলবার (৭ মার্চ)সকালে কলারোয়ার সীমান্তবর্তী কাকডাঙ্গা ফুটবল মাঠের সন্নিকটে কাশেমের বাশ বাগানে কবর খননের সময় ঐ বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করে স্থানীয় জনতা। এরপর উৎসুক জনতা বস্তুটি কাকডাঙ্গা উত্তরপাড়া ঈদগাহের পেছনে রউফ সরদারের বাশবাগানে এনে রাখে।





























