সাতক্ষীরা 5:48 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরা পৌরসভায় জার্মান দূতাবাস ঢাকার প্রতিনিধি দলের মত বিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:45:56 pm, Monday, 27 February 2023 375 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা পৌরসভায় জনপ্রতিনিধিদের সাথে জার্মান দূতাবাস ঢাকার প্রতিনিধি দলের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ সোমবার সকাল ৯ টায় সাতক্ষীরা পৌরসভায় Head of Development cooperation of German Embassy Dhaka and GIZ, KFW, BGR to Satkhira Municipality মিঃ ফ্লোরিয়ান হেয়লেন, ডঃ ডানা দ্যা লা ফন্টেন, মিস ইউয়ানা হেলেন এবং মিঃ মেহেদি হাসান ভ্রমণ করেন এবং পৌরসভার জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন।

সাতক্ষীরা পৌরসভার (ভারপ্রাপ্ত) মেয়র কাজী ফিরোজ হাসান এর সভাপতিত্বে ও পৌরসভা সিনিয়র সহকারী সচিব (সিইও) নাজিম উদ্দীন এর সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর সভার কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, শেখ শফিক উদ দৌলা সাগর, শফিকুল ইসলাম বাবু, কায়ছারুজ্জামান হিমেল, শেখ মারুফ আহমেদ, শেখ আনোয়ার হোসেন মিলন, আইনুল ইসলাম নান্টা, মহিলা কাউন্সিলর অনিমা রানী মন্ডল, রাবেয়া খাতুন, নূর জাহান বেগমসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ। মতবিনিময় সভায় সাতক্ষীরা জেলায় নতুন পানির প্লান্ট স্থাপন, নতুন যানবাহন ক্রয়, জলবায়ু উদ্বাস্তুগণের জন্য বিশেষ আশ্রয়ণ প্রতিষ্ঠার দাবী করা হয়। এবং KFW এর কাজ দ্রুত শেষ করার জন্য অনুরোধ করা হয়।

সফররত প্রতিনিধি দল বর্তমান সাতক্ষীরা পৌরসভার কাজের ভূয়সী প্রশংসা করেন। পরে জার্মান দূতাবাস ঢাকার প্রতিনিধি দল জিআইজেড জার্মানী অর্থায়নে ও আনন্দ, ইআরইউপি প্রকল্প সাতক্ষীরার বাস্তবায়নে পৌর সভার গড়েরকান্দা কমিউনিটি প্রদর্শনী বাগান এবং পাকাপোল সংলগ্ন প্রাণসায়র খালপাড়ে অবস্থিত বিক্রয় কেন্দ্র পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরা পৌরসভায় জার্মান দূতাবাস ঢাকার প্রতিনিধি দলের মত বিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : 11:45:56 pm, Monday, 27 February 2023