সাতক্ষীরা 4:43 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাব-রেজিস্ট্রি দলিল লেখক জাহাঙ্গীর আলম মুন্না হামলার শিকার, টাকা ছিনতাই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:43:31 pm, Thursday, 16 February 2023 475 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

স্টাফ রিপোর্টারঃ রেজিস্ট্রি অফিসের কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের হামলার শিকার হয়েছেন সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক জাহাঙ্গীর আলম মুন্না। হামলার শিকার দলিল লেখককে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেছেন। তিনি শহরের মুন্সিপাড়া এলাকার মৃত নূরুল ইসলামের ছেলে। হামলার সময় ওই দলিল লেখকের কাছে থাকা জমি রেজিস্ট্রির ২ লক্ষ ২০ হাজার টাকা ছিনতাই হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় ভুক্তভোগী দলিল লেখক সাতক্ষীরা সদর থানায় এজাহার দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানা গেছে, শহরের রাজারবাগান বেয়ারাপাড়ার মোঃ জামাল হোসেন ও তার পিতা মোহাম্মদ আলী, কাটিয়া সরকারপাড়া এলাকার আব্দুল খালেকের ছেলে মোঃ আজিজুল ইসলামসহ ৫ থেকে ৬ জন বুধবার বেলা ১১টার দিকে সদর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল সমিতির সাধারণ সম্পাদক শেখ আজাদ হোসেন ও দলিল লেখক মোঃ হাফিজুর রহমানের কাছে টাকা দাবি করে। এ নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে তারা দলিল লেখক হাফিজুর রহমানকে মারপিট করে। ওই সময় দলিল লেখক জাহাঙ্গীর আলম মুন্না এ ঘটনার প্রতিবাদ করলে এবং তাদেরকে রেজিস্ট্রি অফিস থেকে বের করে দিলে তারা জাহাঙ্গীর আলম মুন্নাকে খুন-যখমসহ বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিয়ে চলে যায়। পরে বিকাল ৫টার দিকে অফিসের কাজ শেষ করে দলিল লেখক জাহাঙ্গীর আলম মুন্না জমি রেজিস্ট্রির ২ লক্ষ ২০ হাজার টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সাতক্ষীরা সরকারি কলেজের সামনে পৌঁছালে মো. জামাল হোসেন, তার পিতা মোহাম্মদ আলী এবং আজিজুল ইসলামসহ কয়েকজন দলিল লেখক জাহাঙ্গীর আলম মুন্নার উপর অতর্কিত হামলা করে।

এতে মুন্না রাস্তায় পড়ে গেলে তাকে বেধড়ক মারপিট করে। এছাড়া তার কাছে থাকা ২ লক্ষ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। মুন্নার আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে আসলে হামলাকারীরা সেখান থেকে চলে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে’। এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, একটি অভিযোগ পেয়েছি, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাব-রেজিস্ট্রি দলিল লেখক জাহাঙ্গীর আলম মুন্না হামলার শিকার, টাকা ছিনতাই

আপডেট সময় : 11:43:31 pm, Thursday, 16 February 2023