সাতক্ষীরা 11:39 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

সুন্দরবনে অবৈধভাবে প্রবেশ করে মাছ ও কাঁকড়া ধারার সময় জাল-নৌকাসহ ১৪ জেলেকে আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 12:11:03 am, Monday, 13 February 2023 518 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

স্টাফ রিপোর্টারঃ বন বিভাগ পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী বনস্টেশন অফিসের সদস্যরা সুন্দরবনে অভয়ারন্য অঞ্চলে অবৈধভাবে প্রবেশ করে মাছ ও কাঁকড়া ধারার সময় জাল-নৌকাসহ ১৪ জেলেকে আটক করেছে। রোববার (১২ ফেব্রুয়ারি) ভোররাতে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) একেএম ইকবাল হোসেন চৌধুরীর নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবনে ডিঙিমারী খাল হতে জেলেদের আটক করে। এ সময় জেলেদের ব্যবহৃত ৫টি নৌকা, জাল, কাঁকড়া ধরার সরঞ্জাম, আহৃত মাছ, কাঁকড়াসহ জেলেদের আটক করে। উদ্ধারকৃত কাঁকড়া নদীতে অবমুক্ত করা হয়।

আটক জেলেরা হলেন-শ্যামনগর উপজেলার হরিনগর (মথুরাপুর) গ্রামে নুর ইসলাম শেখের ছেলে জাহাঙ্গীর শেখ, মৃত মন্তেজ গাজীর ছেলে ওহাব আলী, কুলতলী গ্রামে মৃত নাছিম উদ্দীন গাজীর ছেলে আবুল গাজী, মুন্সিগঞ্জ আটির উপর গ্রামে মৃত ইসমাইল মল্লিকের ছেলে মহিবুল্যাহ মল্লিক, গাবুরা গ্রামে নেছার উদ্দীন গাইনের ছেলে নূর আলম গাইন, সেন্ট্রল কালিনগর গ্রামে মোশারফ হোসেন গাজীর ছেলে আঃ রহিম গাজী, হরিনগর গ্রামে মৃত জালাল মোল্যার ছেলে আমজাত মোল্যা, ছোট ভেটখালী গ্রামে রফিকুল গাজীর ছেলে আছাদুল গাজী, ও আলী সরদারের ছেলে আমজাদ সরদার, যতীন্দ্রনগর গ্রামে মৃত ইমান আলীর ছেলে ইউনুছ ঢালী, মৃত জমাত আলী ঢালীর ছেলে মোননাক হোসেন, ডুমুরিয়া গ্রামে আয়ুব আলী গাজীর ছেলে রিপন গাজী, ধূমঘাট গ্রামে মৃত দাউদ আলী গাজীর ছেলে বাবর আলী গাজী এবং কয়রা উপজেলার ৫নং কয়রা গ্রামের মৃত আক্কাজ গাজীর ছেলে আকবার গাজী।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) একেএম ইকবাল হোসেন চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, সুন্দরবনে নিরাপত্তা টহল দেওয়ার সময় অভয়ারন্য এলাকায় মাছ ও কাঁকড়া ধরার সময় তার নেতৃত্বে বনকর্মীরা মালামালসহ জেলেদের আটক করে। আটক জেলেদের বন আইনে সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সুন্দরবনে অবৈধভাবে প্রবেশ করে মাছ ও কাঁকড়া ধারার সময় জাল-নৌকাসহ ১৪ জেলেকে আটক

আপডেট সময় : 12:11:03 am, Monday, 13 February 2023