কয়লা তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা
- আপডেট সময় : 04:11:53 pm, Wednesday, 8 February 2023 278 300 বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা কলারোয়ায় কয়লা তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। উপজেলার সীমান্তবর্তী চন্দনপুর ইউনিয়েনের গয়ড়া গ্রামের মাঠপাড়া একটি চক্র অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরী করে আসছিলো এনমটির খবরে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সেখানে সোমবার বিকেলে অভিযান পরিচালনা করেন। ওই স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কয়লা তৈরির ৫টি চুল্লির সবগুলোই ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়। সেই সাথে ফায়ার সার্ভিসের টিম পানি দিয়ে জ¦লন্ত সবগুলো চুল্লির নিভিয়ে দেয়।
এ সময় অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা বানানোর অভিযোগে যশোরের শার্শা উপজেলার কায়বা গ্রামের মৃত আজগর আলীর গাজীর ছেলে আক্তারুল ইসলাম গাজী (৩৫) কে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা সুলতানা নীলা পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তরের সাতক্ষীরার সহকারী পরিচালক শরিফুল ইসলাম ও চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।
























