সাতক্ষীরা 7:33 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজের দায়িত্ব গ্রহণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:42:45 pm, Tuesday, 7 February 2023 263 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজের দায়িত্ব গ্রহণ করেছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাজিমউদ্দীন ভারপ্রাপ্ত মেয়র হিসেবে প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসানকে দায়িত্ব বুঝিয়ে দেন ।

জানা যায়, সাতক্ষীরা পৌরসভার নির্বাচিত মেয়র তাজকিন আহমেদ চিশতি নাশকতা মামলায় কারাগারে থাকায় তাকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। এর প্রেক্ষিতে সোমবার (৬ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব আব্দুর রহমান সই করা এক পত্রে প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান কে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

স্বাক্ষরিত পত্রে বলা হয়েছে, সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ বর্তমানে কারাগারে রয়েছেন। এ কারণে তাকে মেয়রের পদ থেকে অপসারণের কার্যক্রম শুরু হয়েছে। সোমবার তাকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়। এমতাবস্থায়, তিনি মেয়রের দায়িত্ব পালনে অসমর্থ হওয়ায়, তিনি পুনরায় স্বীয় দায়িত্ব পালনে সমর্থ না হওয়া পর্যন্ত স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৪০(২) অনুযায়ী সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র-১ কাজী ফিরোজ হাসানকে পৌরসভার মেয়রের দায়িত্বসহ আর্থিক ক্ষমতা প্রদান করা হলো।

ভারপ্রাপ্ত মেয়ের হিসেবে কাজী ফিরোজ হোসেনের দায়িত্ব গ্রহণ করলে উপস্থিত ছিলেন, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডে কায়ছারুজ্জামান হিমেল, ৫নং ওয়ার্ডে আনোয়ার হোসেন মিলন, ৬নং ওয়ার্ডে শেখ মারুফ হোসেন, ৭নং ওয়ার্ডে জাহাঙ্গীর হোসেন কালু, ৮নং ওয়ার্ডে শফিকুল আলম বাবু, সংরক্ষিত নারী কাউন্সিল নুরজাহান খাতুন নুরী ও অনিমা রানী মন্ডল প্রমুখ। অভিষেক অনুষ্ঠান পরিচালনা করেন ৯নং ওয়ার্ড কাউন্সিল শেখ শফিকউদ্দৌলা সাগর প্রমুখসহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজের দায়িত্ব গ্রহণ

আপডেট সময় : 11:42:45 pm, Tuesday, 7 February 2023