ছাত্রলীগ কর্মীর আক্রোশে যুবলীগ কর্মী রাশেদ আহত
- আপডেট সময় : 11:37:26 pm, Tuesday, 7 February 2023 254 300 বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা কলারোয়ায় প্রতিপক্ষ কয়েকজন ছাত্রলীগ নেতা- কর্মীদের আঘাতে এক যুবলীগ কর্মী মারাত্মক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার(৭ ফেব্রুয়ারী) বেলা দেড়টার দিকে সরকারি কলেজ ক্যাম্পাজ এলাকায়। মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়ে কলারোয়া সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পৌর সদরের ঝিকরা গ্রামের রবিউল ইসলামের ছেলে যুবলীগ কর্মী আশিকুর রহমান রাশেদ।
স্থানীয়রা জানায়, সরকারি কলেজ ক্যাম্পাজ এলাকায় উপজেলা ছাত্রলীগের সভাপতি শামিমুরজ্জামান টিপুর উপস্থিতিতে কয়েকজন ছাত্রলীগ কর্মী সংঘবদ্ধ হয়ে স্থানীয় যুবলীগ কর্মী রাশেদ কে লোহার রড, হাতুড়ি ও জিআই পাইপ দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে। পরে তাকে উদ্ধার করে কলারোয়া সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে ভূক্তভোগী আহত রাশেদ অভিযোগের সুরে বলেন, মাদক ব্যবসা সংক্রান্ত বিষয়ে প্রতিবাদের এক পর্যায়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি বন্ধুবর শামিমুরজামান টিপু ও ছাত্রলীগ নেতা শাওন সহ কয়েকজন ছাত্রলীগ নামধারী কর্মী পরিকল্পিতভাবে আমাকে পিটিয়ে আহত করে।
এ দিকে উপজেলা ছাত্রলীগের সভাপতি শামিমুরজ্জামান টিপু বলেন রাশেদ বিএনপি পরিবারের সন্তান হওয়ায় বিভিন্ন সময় ছাত্রলীগের মধ্যে থেকে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করে। সে কারনে কেউ না কেউ তাকে আঘাত করতে পারে তবে আমি এ ঘটনার সাথে জড়িত নই।
উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মেহেদী হাসান ফাহিম জানান, আহত রাশেদ কে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আরো জানান, আহত আশিকুর রহমান রাশেদ একজন সক্রিয় যুবলীগ কর্মী।






























