সাতক্ষীরা 8:08 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

শিক্ষকরাই স্মার্ট জাঁতি গঠনের সৈনিক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:42:23 pm, Tuesday, 31 January 2023 373 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

স্টাফ রিপোর্টারঃ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট জাঁতি গঠন করতে হবে। এ জন্য স্মার্ট শিক্ষক, স্মার্ট শিক্ষার্থী ও স্মার্ট শিক্ষা প্রতিষ্ঠান জরুরী। স্মার্ট সমাজ বিনির্মাণে স্মার্ট লাইব্রেরি জ্বালবে জ্ঞানের আলো। এ জন্য তরুণ সমাজকে বই পড়ার প্রতি আগ্রহী করতে হবে। শিক্ষকরাই স্মার্ট জাঁতি গঠনের সৈনিক। শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদের হাত ধরেই নির্মিত হবে স্মার্ট বাংলাদেশ। পজেটিভ বাংলাদেশ গড়তে, যুব সমাজকে ধ্বংসের পথ থেকে রুখতে হলে, কিশোর গ্যাং প্রতিরোধ করতে হলে আমাদেরকে তাদের হাতে, তাদের মন ও বয়সের উপযোগী সুন্দর সুন্দর বই তুলে দিতে হবে। বক্তারা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ সৃষ্টি করে আলোকিত সমাজ বিনির্মাণের সৈনিক হিসেবে কাজ করার আহ্বান জানান।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) অন্তর্ভুক্ত স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিম-এর আওতায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরণ কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকল্পের মনিটরিং অফিসার মোঃ নজরুল ইসলাম, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব কুমার বসু, সাতক্ষীরা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ। বক্তব্য রাখেন জেলা শিক্ষক সমিতির নেতা আবদুল জব্বার, সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ মমিনুল ইসলাম, সাতক্ষীরা সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ মমিনউদ্দীনসহ অন্যরা।
উদ্বুদ্ধকরণ কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপনের মাধ্যমে ‘পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি’র কর্মপরিকল্পনা, বাস্তবায়ন প্রক্রিয়া পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন টিম ম্যানেজার আব্দুল্লাহ মুহাম্মদ কুরাইশী।
বক্তারা আরও বলেন, উদ্বুদ্ধকরণ কর্মশালার অন্যতম উদ্দেশ্য মাধ্যমিক পর্যায়ের ছাত্রছাত্রীদের মধ্যে তাদের মন এবং বয়স উপযোগী বই পড়ায় আগ্রহী করে তোলা। পাঠাভ্যাসের প্রসার ও সুযোগ বৃদ্ধি করা। কর্মসূচি পরিচালনার জন্য প্রতিটি প্রতিষ্ঠানের নির্বাচিত শিক্ষকদের প্রশিক্ষণ, শিক্ষার্থীদের মূল্যায়ন, বই পড়া শেষে মূল্যায়নের ভিত্তিতে পুরস্কার প্রদান এবং শিক্ষা প্রতিষ্ঠানে লাইব্রেরি টেকসই ও কার্যকর করার লক্ষ্যে বিশ্বসাহিত্যকেন্দ্র এবং শিক্ষামন্ত্রণালয়ের একযোগে কাজ করে যাচ্ছে। বইপড়ার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আজকের এই কর্মশালা।
বক্তারা বলেন, সিলেবাস বহিভূত বই পড়ার মাধ্যমে পুথিগত বিদ্যা থেকে বের হওয়া যায়। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদের বই পড়তে হবে। বইগুলো সেকায়েপের বইয়ের সাথে যুক্ত করতে হবে। প্রতিষ্ঠান প্রধানদেরকে, ছাত্রদের বই পড়ানোর ব্যাপারে সচেতন হতে হবে। সংগঠকদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। তিনি আরও বলেন, প্রতিষ্ঠান প্রধান যেমন হন তার শিক্ষাপ্রতিষ্ঠান ও তেমন হয়। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদের শিক্ষিত জাঁতি দরকার। আর শিক্ষিত জাঁতি গড়ার কারিগর শিক্ষকরা। কর্মশালায় ১০৪টি প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

শিক্ষকরাই স্মার্ট জাঁতি গঠনের সৈনিক

আপডেট সময় : 11:42:23 pm, Tuesday, 31 January 2023