র্যাবের অভিযানে ১৩২ বোতল ফেন্সিডিল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট সময় : 12:46:50 am, Monday, 30 January 2023 458 300 বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ র্যাব আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও সমাজে মাদকের ভয়াল থাবার বিড়ম্বনা রোধকল্পে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত স্থাপন করে র্যা ব জনগনের বিশ্বাস ও আস্থা অর্জন করে আসছে।
এরই ধারাবাহিকতায় ২৯ জানুয়ারি ২০২৩ তারিখ র্যা ব-৬, (সাতক্ষীরা ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, সাতক্ষীরা জেলার কলারোয়া থানা এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে আভিযানিক দলটি একই তারিখ আনুমানিক ৪.৩০ ঘটিকার সময় সাতক্ষীরা জেলার কলারোয়া থানাধীন চন্দনপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ আব্দুল্লাহ(৩৪), থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ১৩২ (একশত বত্রিশ) বোতল ফেন্সিডিল উদ্ধার পূর্বক জব্দ করে।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় হস্তান্তর করতঃ আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।
























