সাতক্ষীরা 7:43 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

কালিগঞ্জে শতাধিক কোটি টাকা আত্মসাৎ বরসা’র ভুক্তভোগী মানুষের মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 08:39:04 pm, Sunday, 22 January 2023 269 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা কালিগঞ্জে সহজ সরল মানুষকে উচ্চসুদের প্রলোভন দেখিয়ে শতাধিক কোটি টাকা আত্মসাৎ করেছে ‘বরসা’ নামে একটি বেসরকারি সংস্থা। জমাকৃত টাকা দীর্ঘদিনেও ফেরত না পাওয়ায় হতাশাগ্রস্ত পরিবারের পক্ষ থেকে এ ঘটনার প্রতিকার ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার (২২ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নে নাজিমগঞ্জ-নূরনগর সড়কের পাশে অবস্থিত বরসা’র শাখা অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল মুখার্জীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মথুরেশপুর বাজার কমিটির সভাপতি আমিনুর রহমান, ভুক্তভোগী আবদুর রাজ্জাক মল্লিক, তাপস মন্ডল, আবদুল জব্বার, শওকত গাজী, নাজমুস সাদাত টিপু, অবসরপ্রাপ্ত শিক্ষক শেখ ওকালাত আলী প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, অধিক টাকা লাভ দেয়ার প্রলোভন দেখিয়ে বরসা এনজিও’র ধলবাড়িয়া শাখার কর্মকর্তারা সাধারণ মানুষের নিকট থেকে প্রায় ১২৫ কোটি টাকা আমানত সংগ্রহ করে। ভিক্ষুক থেকে আরম্ভ করে দিনমজুরসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের জমানো টাকা নিয়ে আত্মসাৎ করেছেন এনজিওটির পরিচালক এসএম আশিকুর রহমান। তিন হাজারের অধিক ব্যক্তি বরসা এনজিওতে টাকা রেখে চরম হতাশায় দিন পার করছেন। অভাব অনটনে দিন কাটছে তাদের পরিবারের সদস্যদের।

তারা আরও বলেন, বরসা এনজিও’র প্রতিষ্ঠাতা পরিচালক আনিসুর রহমান ২০২১ সালের ১৬ ডিসেম্বর অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। এরপর থেকে গ্রাহকদের জমানো টাকা ফেরত বা লভ্যাংশ প্রদান নিয়ে টালবাহানা শুরু করে কর্তৃপক্ষ। একপর্যায়ে গ্রাহকের টাকা লাভসহ ফেরত দেয়ার প্রতিশ্রুতি দেন বর্তমান প্রয়াত পরিচালকের সহোদর বর্তমান পরিচালক এসএম আশিকুর রহমান। তবে দীর্ঘ ১ বছর পেরিয়ে গেলেও কোনো গ্রাহকের টাকা ফেরত দেয়া হয় নি। দেশের বিভিন্ন উপজেলায় তাদের ২৩ টি শাখা অফিস রয়েছে। এ সব শাখা থেকে কোটি কোটি টাকা লুট করে দেশের বাইরে বিপুল পরিমাণ সম্পদ গড়ে তুলেছেন এনজিও’র পরিচালক। জমানো টাকা ফেরত চাইতে গেলে এনজিও’র পরিচালক নিজের প্রভাব খাটিয়ে ও পুলিশের ভয় দেখিয়ে ভুক্তভোগীদের মুখ বন্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সাধারণ মানুষের কোটি কোটি টাকা ফেরত না দিয়ে বর্তমান পরিচালক এসএম আশিকুর রহমান বিদেশে চলে যেতে পারেন বলে আশঙ্কা করছেন ভুক্তভোগীরা। আগামী ১০ দিনের মধ্যে সকল গ্রাহকের জমানো টাকা ফেরত না দিলে সাতক্ষীরায় অবস্থিত বরসা’র প্রধান কার্যালয় ঘেরাওসহ কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে মানববন্ধন থেকে জানানো হয়েছে। মানববন্ধনে অংশগ্রহণকারী হাজার হাজার নারী পুরুষ তাদের জমানো টাকা ফেরত পেতে মাননীয় প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ ব্যাপারে জানতে চাইলে বরসা এনজিও’র কালিগঞ্জের ধলবাড়িয়া শাখার ব্যবস্থাপক বাবর আলী জানান, আমরা ৯০ জন কর্মকর্তা-কর্মচারি দীর্ঘদিন যাবত বেতন ভাতা পাই না। আমদের বেতন ও গ্রাহকদের চাহিদাকৃত টাকার বিষয়ে পরিচালক মহোদয়ের সাথে কিছুদিন আগে কথা বললে তিনি আগামী ফেব্রুয়ারীর মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে আশ্বস্ত করেছেন। তবে পরিচালক এসএম আশিকুর রহমানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তার সাথে কথা বলা সম্ভব হয় নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

কালিগঞ্জে শতাধিক কোটি টাকা আত্মসাৎ বরসা’র ভুক্তভোগী মানুষের মানববন্ধন

আপডেট সময় : 08:39:04 pm, Sunday, 22 January 2023