সাতক্ষীরা 12:57 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

গরু এবং ট্রাক্টর ছাড়া তালায় হরিণখোলা বিলে ঘোড়া দিয়ে হালচাষ করছেন এক কৃষক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 03:42:40 pm, Saturday, 21 January 2023 319 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

স্টাফ রিপোর্টারঃ একসময় সনাতন পদ্ধতিতে কৃষিকাজ করা হলেও আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় এর পরিবর্তন এসেছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে কৃষকেরা প্রযুক্তিনির্ভর হয়েছেন। গরু দিয়ে হালচাষের স্থানে এসেছে ট্রাক্টর। সেখানে সাতক্ষীরার তালা উপজেলার হরিণখোলা বিলে ঘোড়া দিয়ে করা হচ্ছে হালচাষ। ইতিমধ্যে বিষয়টি নজর কেড়েছে এলাকাবাসীর।
হরিণখোলা গ্রামের গোপাল মণ্ডল ঘোড়া দিয়ে জমি চাষ করেন। তিনি বলেন, ‘প্রায় চার বছর ধরে এই ঘোড়া দিয়ে জমি চাষাবাদ করছি। নিজের সামান্য জমি ছাড়াও অন্যের জমি চাষ করে উপার্জন করি। তা দিয়ে কোনো রকমে সংসার চলে।’
গোপাল মণ্ডল আরও বলেন, ‘নিজের জমি চাষাবাদ করেও অপরের জমিতে টাকার বিনিময়ে গরুর পাশাপাশি ঘোড়া দিয়ে হালচাষ করি। সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় ২০ শতাংশ জমি চাষ করার উপযোগী করতে পারি।’
গোপাল মণ্ডল বলেন, ‘ঘোড়া ও মই দিয়ে হালচাষ করি। বিঘাপ্রতি এক চাষে ৪০০ টাকা করে নিই। আমাকে দেখে অনেক কৃষক ঘোড়া দিয়ে হালচাষ করার ইচ্ছা পোষণ করেছেন।’
স্থানীয় কৃষক বিদ্যাসাগর জানান, হালচাষে ঘোড়ার ব্যবহার নতুন নয়। তবে বর্তমানে কৃষকেরা প্রযুক্তিনির্ভর। তাই বিষয়টি চমকপ্রদ বলা চলে।
কৃষক বাসুদেব মণ্ডল বলেন,‘ঘোড়া দিয়ে হালচাষ নতুন নয়। বর্তমানে আমাদের এলাকায় প্রায় সময় চোখে পড়ে। বর্তমানে লাঙল ও পাওয়ার টিলারের দাম বাড়ায় কৃষকেরা বিকল্প হিসেবে ঘোড়া দিয়ে চাষাবাদের পরিকল্পনা বেছে নিয়েছেন।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

গরু এবং ট্রাক্টর ছাড়া তালায় হরিণখোলা বিলে ঘোড়া দিয়ে হালচাষ করছেন এক কৃষক

আপডেট সময় : 03:42:40 pm, Saturday, 21 January 2023