সাতক্ষীরা 12:31 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

কলারোয়ায় সরিষা ফুলের গন্ধে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছে মৌ-চাষিরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 02:18:22 pm, Friday, 20 January 2023 355 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরার কলারোয়ায় সরিষা ফুলের গন্ধে মৌ-মৌ ফসলী মাঠ। আর মধু সংগ্রহে ব্যস্ত মৌ চাষিরা। ছয় ঋতুর এই দেশে ঋতু পরিবর্তনের সাথে সাথে বদলে যায় ফসলের মাঠের চিত্র। এর ধারাবাহিকতায় সবুজ মাঠ হয়েছে হলুদে ভরপুর। এবার প্রচন্ড শীত তবুও সরিষার হলুদ ফসলী মাঠ অন্যরকম দৃশ্যে রূপ নিয়েছে। এবার শীতে সরিষা ফুলের নয়নাভিরাম দৃশ্য পাল্টে দিয়েছে কলারোয়া উপজেলার বিভিন্ন গ্রামের ফসলের মাঠ। উপজেলার বিস্তীর্ণ এলাকায় এ মৌসুমে সরিষার চাষ করতে দেখা গেছে। চারিদিকে এখন শুধু হলুদ সরিষা ফুলের বর্ণিল সমারোহ। মাঠজুড়ে সরিষা ফুলের মৌ-মৌ গন্ধ।
মৌমাছির গুন গুন শব্দে ফুলের রেণু থেকে মধু সংগ্রহ আর প্রজাপতির এক ফুল থেকে আরেক ফুলে ধেয়ে চলার অপরূপ প্রাকৃতিক দৃশ্য মনোমুগ্ধকর। সকালের মিষ্টি রোদ আর বিন্দু বিন্দু শিশির ছুঁয়ে যায় ফুলগুলোকে। সরিষা ফুলের হলুদ হাসিতে রঙিন এখন কলারোয়া পৌরসদরের পাশাপাশি উপজেলার কেরালকাতা, জয়নগর, দেয়াড়া, হেলাতলা, চন্দনপুর, সোনাবাড়িয়া, লাঙ্গলঝাড়া, কেঁড়াগাছি, কুশোডাঙ্গা, জালালাবাদ, কয়লা, যুগিখালী ইউনিয়নের বিস্তির্ন ফসলের মাঠ। সরিষার ফুল যেন দিক-দিগন্ত রাঙিয়ে দিয়েছে। প্রকৃতি যেন হলদে শাড়ি পরা তরুণীর সাজে সজ্জিত হয়ে নতুন রূপে আবির্ভূত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন মিয়া জানান-সরিষা চাষে খরচ কম, কিন্তু লাভ বেশি। ফলে কৃষকরা সরিষা চাষে আগ্রহী। এ মৌসুমে অনেক কৃষক সরিষা ক্ষেতে শাক উৎপাদন করেও আর্থিকভাবে লাভবান হওয়ার প্রত্যাশা করছেন। সরিষার তেলের চাহিদা থাকে সারা বছর ধরে। তাই সারা বছরই থাকে সরিষার চাহিদাও। দামও পাওয়া যায় ভালো। অনেক এলাকাতেই ধানসহ অন্যান্য ফসল চাষে খরচ বেড়ে যাওয়া সরিষা চাষের দিকে ঝুঁকছেন চাষীরা। বিগত বছরগুলোতে সরিষার বাম্পার ফলন হওয়ায় এবারো বেড়েছে সরিষার চাষাবাদ। তাই চলতি মৌসুমে পাল্টে গেছে উপজেলার দিগন্তজোড়া মাঠের চিত্রও।
এদিকে, সরিষা চাষাবাদের সময় মাঠজুড়ে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করেন মৌ-বা-মধুচাষীরা। উপজেলার বিভিন্ন এলাকা ও ইউনিয়ন ঘুরে দেখা গেছে, সরিষা ক্ষেতের এক পাশে কিংবা মাঝ বরাবর মধুচাষীর অনেক গুলো বাক্স নিয়ে শুরু করেছেন মধু সংগ্রহের কাজ। মৌমাছি সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করে বাক্সে এনে মৌ-চাকে জমা করে, বাক্সে থাকে রাণী মৌমাছি। উপজেলার সোনাবাড়ীয়া গ্রামের মৌ-চাষী নুর মোহাম্মাদ গাজী প্রতিবেদককে জানান-প্রতি সরিষা মৌমুমে মধু সংগ্রহ ও ব্যবসা চলে রমরমা। অন্যান্য বছর এ মৌসুমে মধু সংগ্রহ ও বিক্রি করে তারা অর্থ উপার্জন করে থাকেন। তারা আরো জানান-মৌ-চাষে খরচ কম, লভাংশ বেশি। তাই এ ব্যবসায় বেকার লোকজন তাদের কর্মসংস্থান তৈরির সুযোগ পাঁচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

কলারোয়ায় সরিষা ফুলের গন্ধে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছে মৌ-চাষিরা

আপডেট সময় : 02:18:22 pm, Friday, 20 January 2023