সাতক্ষীরা 7:22 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরাতে উৎসব মুখর পরিবেশে ৩০ আনসার ব্যাটালিয়নের ৩৪-তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 07:50:01 pm, Thursday, 19 January 2023 457 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরাতে উৎসব মুখর পরিবেশে ৩০ আনসার ব্যাটালিয়নের ৩৪-তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন করা হয়েছে। ১৯ ই জানুয়ারি বৃহস্পতিবার ৩০ আনসার ব্যাটালিয়নের সদর দপ্তর পুরাতন জমিদার বাড়ী এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক ও ৩০ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক এনামুল খাঁন’র সভাপতিত্বে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-মহাপরিচালক ও খুলনা বিভাগের রেঞ্জ কমান্ডার শাহ্ আহম্মেদ ফজলে রাব্বী এর পক্ষে প্রধান অতিথি হিসাবে পায়রা উড়িয়ে ও কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন ১৪ আনসার ব্যাটালিয়নের পরিচালক তরফদার মোঃ আলমগীর হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এর পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম (মঈন), সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান এর পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সেলিমুজ্জামান, জেলা কমান্ড্যান্ট খুলনা। মোরশেদা খানম, জেলা কমান্ড্যান্ট সাতক্ষীরা। চন্দন দেবনাথ, অধিনায়ক ০৩ আনসার ব্যাটালিয়ন। সঞ্জয় কুমার, জেলা কমান্ড্যান্ট যশোর ও জেলার বিভিন্ন স্তরের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

উক্ত প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ.কে.এম.নাজমুল হাসান ৩০ আনসার ব্যাটালিয়নের সার্বিক মঙ্গল কামনা করে, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা প্ররেণ করেন।

এর আগে দিনের শুরুতে ফজরের নামাজের পরে ব্যাটালিয়ন মসজিদে দেশ,জাতি,আনসার বাহিনী ও ৩০ আনসার ব্যাটালিয়নের সার্বিক সাফল্য ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এরপর আনুষ্ঠানিক ভাবে অধিনায়ক জাতীয় পতাকা উত্তোলন করেন, পরে অধিনায়ক ও প্রধান অতিথি সকল সদস্যদের উপস্থিতে বিশেষ দরবার নেন। দরবার শেষে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয় এবং সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরাতে উৎসব মুখর পরিবেশে ৩০ আনসার ব্যাটালিয়নের ৩৪-তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন

আপডেট সময় : 07:50:01 pm, Thursday, 19 January 2023