সাতক্ষীরা 8:40 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেবহাটায় উপজেলা মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 03:59:28 pm, Tuesday, 17 January 2023 367 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

স্টাফ রিপোর্টারঃ
সারাদেশের ন্যায় সাতক্ষীরার দেবহাটা উপজেলা মডেল মসজিদ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার ১৬ জানুয়ারী, ২৩ ইং তারিখ সকাল সাড়ে ১১ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপজেলা মডেল মসজিদ উদ্বোধন উপলক্ষ্যে নতুন মসজিদ ভবনের নিচতলায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, দেবহাটা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাতক্ষীরার এডিশনাল এসপি সজিব খাঁন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্তমানে দেবহাটার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রহিমা সুলতানা বুশরা, দেবহাটার সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম, সাতক্ষীরা গনপূর্তের নির্বাহী প্রকৌশলী আবু হায়াত মোহাম্মদ শফিউল আজম, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, ইসলামি ফাউন্ডেশনের সাতক্ষীরার উপ-পরিচালক আবুল কালাম আজাদ, দেবহাটা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবদুল লতিফ, দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, দেবহাটা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও মোহনা টিভির দেবহাটা প্রতিনিধি আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম. রিপোর্টার্স ক্লাবের সভাপতি অহিদুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি আকতার হোসেন ডাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কে.এম রেজাউল করিম, উপজেলার সকল ইউপি চেয়ারম্যান, সকল দপ্তরের কর্মকর্তাগন, বিভিন্ন মসজিদের ইমামগন ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে মোট ৫৬৪টি মডেল মসজিদ সরকার নির্মান করছে। এর আগে প্রধানমন্ত্রী ৫০টি মসজিদ উদ্বোধন করেছিলেন আর সোমবার আরো ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেবহাটায় উপজেলা মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : 03:59:28 pm, Tuesday, 17 January 2023