কর্মস্থলে দায়িত্ব পালন কালীন সময়ে নিজের ব্যবহৃত অস্ত্রের গুলিতে বিজিবি সদস্য আত্মহত্যা
- আপডেট সময় : 02:04:48 pm, Wednesday, 4 January 2023 263 300 বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরার শ্যামনগরে কর্মস্থলে দায়িত্ব পালন কালীন সময়ে নিজের ব্যবহৃত অস্ত্রের গুলিতে ল্যান্স নায়েক মোঃ পারভেজ আলম (৩০) নামে এক বিজিবি (৮৯৩৯২) সদস্য আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৩ জানুয়ারী) রাত সাড়ে ৪ টার দিকে ১৭, ব্যটালিয়ন নীলডুমুর বিজিবি ক্যাম্পে ম্যাগজিন গার্ডে ডিউটিরত অবস্থায় এ ঘটনা ঘটে।
তিনি নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার আমকি গ্রামের মৃত হেলাল উদ্দীনের ছেলে। সহকর্মীরা গুরত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ নাজমুল হুদা মৃত ঘোষনা করেন। তবে, অনেক আগেই তাঁর মৃত্যু হয়েছে ডাক্তার নিশ্চিত করেন।
শ্যামনগর থানার ওসি নূরুল ইসলাম বাদল সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে। বুকের বাম পাশে গুলিবিদ্ধ হয়ে তিনি আত্মহত্যা করেছেন সুরতহাল রিপোর্টে জানাগেছে।
এ বিষয়ে ১৭, নীলডুমুর বিজিবি কমান্ডিং অফিসার (সিও) লেঃ কর্ণেল কামরুল হাসান’র সাথে যোগাযোগ করে কোন বক্তব্য পাওয়া যায়নি।
























