শিশু একাডেমির মহাপরিচালকের আগমনে সাতক্ষীরায় মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
- আপডেট সময় : 07:36:29 pm, Saturday, 31 December 2022 518 300 বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার মোঃ আজগার আলীঃ
বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটনের আগমন উপলক্ষে সাতক্ষীরায় মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় বাংলাদেশ শিশু একাডেমি সাতক্ষীরা’র আয়োজনে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো.সাদ্দাম হোসেনে’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমি’র মহাপরিচালক আনজীন লিটন।
তিনি বলেন অভিভাবকরা যদি সচেতন হয় তাহলে বাংলাদেশ শিশু একাডেমি এগিয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সাতক্ষীরা মত জেলায় ২০-২১ সালে ৮জন শিশু জাতীয় পুরস্কার পেয়েছেন। এখন থেকে বিভিন্ন প্রতিযোগিতায় যারা বিজয়ী হবেন সেই শিশুদের তালিকা করে আইডি কার্ড প্রদান করা হবে। আমরা চাই সকল শিশুরা শিশু একাডেমি আওতায় থাকবে।
এ ছাড়াও আগামীতে বিভাগীয় প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছি। সব শিশুরায় আমাদের শিশু। এই শিশুদের আমরা হারাতে দিবো না। শিশুকে বাংলাদেশ বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা সম্পর্কে জানান সেই আহবান করছি। বাংলাদেশের শিশুরা থাক খুশিতে থাক হাসিতে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো আসাদুজ্জামান বাবু, শিশু একাডেমি’র সদস্য শেখ ফারুকুজ্জামান ডেভিট, মোস্তাক আহমেদ শুভ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল নাহার, জেলা আওয়ামী লীগের নারী নেত্রী নাজমুল নাহার মুন্নী, মন্ময় মনির, আহম্মেদ সাব্বির প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শিশু একাডেমির লাইব্রেরীয়ান শেখ রফিকুল ইসলাম। অনুষ্ঠান শেষে শিশু একাডেমির আয়োজনে সন্ধ্যায় সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
























