সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরার কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেছেন মামুনুর রহমান
প্রতিনিধির নাম
- আপডেট সময় : 11:45:36 pm, Friday, 30 December 2022 547 300 বার পড়া হয়েছে

কালিগঞ্জ প্রতিনিধি :
সাতক্ষীরার কালিগঞ্জ থানায় অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করলেন মোহাম্মদ মামুনুর রহমান। তিনি শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে কালিগঞ্জ থানার চার্জ বুঝে নেন বিদায়ী অফিসার ইনচার্জ মোহাম্মাদ হালিমুর রহমান বাবু এর নিকট থেকে। এর আগে তিনি সাতক্ষীরার পুলিশ লাইনে কর্মরত ছিলেন। অফিসার ইনচার্জ হিসাবে পদোন্নতি পেয়ে তিনি কালিগঞ্জ থানায় যোগদান করেছেন।
যোগদান পরবর্তী নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুনুর রহমান গনমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে বলেন, আমি এ থানা এলাকায় আইন শৃংখলা সমুন্নত রাখার পাশাপাশি পুলিশি সেবা প্রদানে অটুট থাকবো। আমি থানা এলাকায় জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং মুক্ত রাখতে স্বচেষ্ট থেকে সকলের সহযোগিতায় মডেল থানা উপহার দিতে চাই।
নিউজটি শেয়ার করুন
ভাষা চেঞ্জ করুন
























