সাতক্ষীরা ফিংড়ীর অতি দরিদ্র মর্জিনার নিরাপদ একটি বসতঘর পাবার জন্য সরকারের কাছে আবেদন
- আপডেট সময় : 11:13:46 am, Thursday, 29 December 2022 507 300 বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার মোঃ আজগার আলীঃ ‘ধন নয়, মান নয়, এতটুকু বাসা, করেছিনু আশা’ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার মতো করে ছোট্ট একটি বসতঘরের আকুতি জানিয়েছেন অতি দরিদ্র মর্জিনা খাতুন। কবি জসিম উদ্দীনের কবিতায় বর্ণিত ‘আসমানীদের ঘরের মতো তার ঘর।’ যেন ‘একটুখানি বৃষ্টি হলেই ঘর নড়বড় করে। তারই তলে মর্জিনারা থাকে বছর ধরে।’ মর্জিনারা বাস করেন সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের জোড়দিয়া গ্রামে।
তার স্বামী মনিরুল ইসলাম একজন দিনমজুর ও খুবই সহজ-সরল একজন মানুষ। তার সংসারে চারজন সদস্য। তার স্বামীর ফসলী কোন জমি নেই। স্বামীই একমাত্র উপার্জনকারী। একার উপার্জনে সংসারের খরচ চালাতেই তার স্বামী হিমশিম খায়। তাদের কোন নিরাপদ ঘর নেই। ঝড়-বৃষ্টি হলেই তারা পরিবারের সদস্যদের নিয়ে নিদারুণ উৎকন্ঠায় থাকে। বসত ঘরটি বিগত সময়ে যথাক্রমে আম্ফান, বুলবুলি ও অন্যান্য প্রাকৃতিক ঝড়ে কয়েকবার ক্ষতিগ্রস্থ হয়েছে।
যে কোন প্রাকৃতিক বিপর্যয়ের সময় পরিবারের সদস্যদের নিয়ে প্রাণ বাঁচানোর জন্য অন্যত্র আশ্রয় নিতে হয়। তার পরিবারের অবস্থা স্বচক্ষে না দেখলে বিশ্বাসযোগ্য নয়। এমতাবস্থায় তদন্তপূর্বক তিনি একটি বসতঘর পাবার জন্য সরকারের কাছে আবেদন জানান।























