১৪ দিনেও সন্ধান মেলেনি দেবহাটা থেকে অপহৃত বুদ্ধি প্রতিবন্ধী নারীর!
- আপডেট সময় : 04:05:07 pm, Wednesday, 28 December 2022 499 300 বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার মোঃ আজগার আলীঃ নিখোঁজের ১৪ দিনেও সন্ধান মেলেনি দেবহাটা থেকে অপহৃত বুদ্ধি প্রতিবন্ধী নারী অমেলা রানী মন্ডলের (৫৩)। তিনি উত্তর সখিপুরের সন্যাসী কুমার মন্ডলের স্ত্রী।
গত ১২ ডিসেম্বর বিকেল ৪টার দিকে পারুলিয়াস্থ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে অজ্ঞাত ব্যাক্তিরা তাকে মোটর বাইকে করে তুলে নিয়ে যায় বলে দাবি তার পরিবারের। এরপর থেকেই নিখোঁজ রয়েছে অমেলা রানী। নিখোঁজের পরদিনই অপহৃতার ছেলে স্বপন মন্ডল দেবহাটা থানায় একটি সাধারণ ডায়েরী (নং-৫১৮) করেন।
কিন্তু নিখোঁজের ১৪ দিন অতিবাহিত হলেও অদ্যবধি অপহৃতা অমেলার সন্ধান না পেয়ে দিশেহারা তার স্বজনরা। নিখোঁজ বুদ্ধি প্রতিবন্ধীর ছেলে স্বপন মন্ডল বলেন, আমার মায়ের গায়ের রং ফর্সা, মুখমন্ডল লম্বাটে প্রকৃতির এবং উচ্চতা আনুমানিক ৫ ফিট। নিখোঁজের আগমুহুর্তে সর্বশেষ তার তার পরনে ছিল লাল রং এর ছাপা শাড়ি। কোথাও তার মায়ের সন্ধান পেলে ০১৭১০-০২৬০৯৮ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।
এ ব্যাপারে দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্যাহ জানান, নিখোঁজ নারীকে খুঁজে বের করতে পুলিশ কাজ করছে। পাশাপাশি আত্মীয় স্বজন বা সম্ভাব্য স্থান গুলোতে খোঁজ নেয়ার জন্য তার পরিবারকে বলা হয়েছে।



























