পৃথক দুইটি অভিযানে প্রায় ১০ কেজি ওজনের ০১ টি গাঁজার গাছ ও ০১ কেজি ৩০০ গ্রাম গাঁজা সহ ০৪ জন কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার
- আপডেট সময় : 05:18:31 pm, Tuesday, 27 December 2022 278 300 বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:পরিকল্পনা সহ রাষ্ট্রের অব্যাহত অগ্রযাত্রার অভিষ্ঠ লক্ষ্য অর্জনে টেকসই নিরাপত্তা ও শান্তির জন্য অহর্নিশ দিবারাত্র কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। সম্মানিত নাগরিকদের জানমাল, আইনী প্রতিকার, অপরাধ দমন ও নিবারন সহ বহুমাত্রিক কাজে নানাবিধ উপায়ে আইনের আলোকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ পুলিশ এরই ধারাবাহিকতায় কচাকাটা থানা পুলিশ কর্তৃক ২৬ ডিসেম্বর ২০২২ তারিখ কচাকাটা থানাধীন কালিগঞ্জ ইউনিয়ন এর নামারচর এলাকার কুখ্যাত মাদক কারবারি মোঃ মাহাবুব রহমান(৪৮) ও মোঃ আশরাফুল ইসলাম দ্বয়ের বসত বাড়ির আঙ্গিনা থেকে প্রায় ১০ কেজি ৪০০ গ্রাম ওজনের একটি গাঁজার গাছ সহ গ্রেফতার করে কচাকাটা থানার একটি চৌকস টিম। অন্যদিকে ভূরুঙ্গামারী থানা পুলিশ কর্তৃক একই দিনে ভূরুঙ্গামারীর নলেয়া কাজিয়ার মোর একালার কুখ্যাত মাদক কারবারি মোঃ আশরাফুল আলম (২১) ও মোঃ শাহিন (২৬) দ্বয়ের বসত বাড়ি থেকে ০১ কেজি ৩০০ গ্রাম গাঁজা সহ হাতেনাতে গ্রেফতার করে ভূরুঙ্গামারী থানার একটি চৌকস টিম।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি। এভাবেই কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।
























