সাতক্ষীরা 8:57 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

মুরারিকাটি গ্রামের এক প্রতিবন্ধীর ৮ শতক জমি ফাঁকি দিয়ে অন্যত্র বিক্রয় করে দেয়ার অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 05:57:11 pm, Monday, 26 December 2022 496 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোঃ আজগার আলীঃ সাতক্ষীরা কলারোয়া পৌর সদরের মুরারিকাটি গ্রামের এক প্রতিবন্ধীর ৮শতক জমি ফাঁকি দিয়ে অন্যত্র বিক্রয় করে দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই প্রতিবন্ধী বিচারের আসায় মানুষের দ্বারে দ্বারে ঘুরছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে-উপজেলার মুরারীকাটি গ্রামের প্রতিবন্ধী ইউনুচ আলী তার পিতা মারা যাওয়ার পরে অনেক কষ্টে ৮শতক জমি ক্রয় করেন। ওই সময় তার ভাই ও বোনেরা ছোট থাকায় সে তার টাকায় কেনা জমি মা দোলান খাতুন এর নামে রেজিষ্ট্রি করেন। সেই থেকে ছোট ভাই প্রতিবন্ধী একুব আলী, শকো, বোন ফতেমা খাতুন, আসুমা খাতুন, প্রতিবন্ধী নাজমা খাতুন, সালমা খাতুন ও তার মা দোলান খাতুন দেখা শুনা করে আসছেন। এতদিন ধরে ভাই বোনদের খাওয়া ও পরা দিয়ে প্রতিবন্ধী ইউনুচ আলীর প্রায় ২৫থেকে ৩০লাখ টাকা খরচ হয়েছে। দীর্ঘ দিন পরে ভাই ও বোনেরা বিয়ে করে সংসার জীবণ শুরু করে।
এর মধ্যে ইউনুচ আলীর মা দোলান খাতুন ছোট ছেলে শকোর কাছে থাকে এবং সেখানে খাওয়া দাওয়া করে। হঠাৎ ছোট ছেলে শকোর কুপরামর্শে তার মায়ের নামে থাকা বড় ছেলের জমি ছোট ছেলে সকোর নামে ৫শতক জমি দলিল করে দেয়। ওই সময় তার দুই প্রতিবন্ধী বোন নাজমা খাতুন ও সালমা খাতুন ৩শতক জমি দলিল করে নেয়। এতে করে বড় ছেলে প্রতিবন্ধী ইউনুচ আলী ওই জমি থেকে বঞ্চিত হয়। এরমধ্যে কয়েক বার এ বিষয় নিয়ে স্থানীয়ভাবে শালিসে বৈঠক অনুষ্ঠিত হয়। পরে গোপনে ছোট ছেলে বড় ভাই প্রতিবন্ধী ইউনুচ আলীকে ফাঁকি দিতে ওই ৫শতক জমি অন্যত্র বিক্রয় করে দেয়।
এ দিকে ওই ওয়ার্ডের কাউন্সিলর শেখ ইমাদ হোসেন জানান, প্রতিবন্ধী ইউনুচ আলী তার মায়ের নামে ৫কাটা জমি কেনেন। কিন্তু সে ছোট থাকায় এবং তার ভাই ও বোনদের মানুষ করতে মায়ের নামে ওই জমির দলিল করেন। এখন তার চার ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। কিভাবে বসবাস করবেন। সম্পূর্ণ ফাঁকি দিয়ে দিয়ে তার জমি থেকে বিতাড়িত করা হয়েছে। এদিকে প্রতিবন্ধী ইউনুচ আলী ছোট ভাই শকোর বিচারের দাবীতে সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন। এদিকে অভিযুক্ত সকোর ফোন বন্ধ থাকায় মন্তব্য নেয়া সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

মুরারিকাটি গ্রামের এক প্রতিবন্ধীর ৮ শতক জমি ফাঁকি দিয়ে অন্যত্র বিক্রয় করে দেয়ার অভিযোগ

আপডেট সময় : 05:57:11 pm, Monday, 26 December 2022