সাতক্ষীরা শহরে মিছিল থেকে জামায়াত ও শিবিরের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার
- আপডেট সময় : 10:23:58 pm, Saturday, 24 December 2022 501 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :জামায়াত ও শিবিরের ১৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে সাতক্ষীরা শহরে মিছিলের পরপরই তাদেরকে গ্রেপ্তার করেন সাতক্ষীরা সদর থানার পুলিশ গ্রেপ্তারকৃতরা হলো সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার নারনপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে হাবিবুর রহমান ২১, সাতক্ষীরা সদরের ঘোনা গ্রামের জামায়াতের রোকন ও মোকছেদ আলীর ছেলে মশিউর রহমান ৬০, শহরের মন্সিপাড়া র সামছুল আলমের ছেলে শফিকুল ইসলাম, ৫৫,সাতক্ষীরা সদরের ঘোনা গ্রামের সৈয়দ আলীর ছেলে ফজলুর রহমান, ৪৫,খলিলনগর গ্রামের আজিজের ছেলে সাইদুর রহমান, ২১, কাথন্ডা গ্রামের জিল্লূর ছেলে আল আমিন ২০, মৃগেডাঙ্গা গ্রামের মান্নান গাজীর ছেলে রাশেদ ২০, একই গ্রামের নূরুল ইসলামের ছেলে বায়াজিদ ২০, সাহেব আলীর ছেলে মোস্তাকিনবিল্লাহ১৭, ওই গ্রামের মুজিদ মোড়লের ছেলে সোলাইমান হোসেন ২০, শ্যামনগর উপজেলার আঠুলিয়া এলাকার আ; ছামাদের ছেলে জাহিদ হোসেন ১৯, কালীগঞ্জ উপজেলার ভাড়াশিমলার আজগার আলীর ছেলে সাগর হোসেন১৭, ওই গ্রামের গ্রামের নজরুল ইলামের ছেলে মুছা ৪৫,দেবহাটা উপজেলার কুলিয়ার বিলাত আলীর ছেলে সাইফুল ইসলাম ৪৫, সদরের কাথন্ডা গ্রামের ইমান আলীর ছেলে মফিজুল ইসলাম ও দেবহাটা উপজেলার ঘোনাপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে হামিদ ৬০।
সাতক্ষীরা সদর থানার ওসি ঘটনা নিশ্চিত করছেন।


























