সাতক্ষীরা 5:48 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা পুলিশ সুপারের বাণী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 12:01:09 am, Friday, 16 December 2022 280 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

আজ ১৬ই ডিসেম্বর। আমাদের গৌরবের মহান বিজয় দিবস। এ দিনটি স্বাধীনতা যুদ্ধ পর্বের অবিস্মরণীয় সমাপনী দিন। লাখো শহীদের রক্তস্নাত বিজয়ের দিন। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর আহ্বানে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের প্রথম প্রহরে বাংলাদেশ পুলিশের অকুতোভয় বীর পুলিশ সদস্যরা সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলার মধ্য দিয়ে যুদ্ধের শুভ সূচনা ঘটায়। অতঃপর বাঙালী জাতি দীর্ঘ ন’মাস রক্তক্ষয়ী সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানি শাসকদের শোষণ, নিপীড়ন আর দুঃশাসনের কুহেলিকা ভেদ করে ১৯৭১ সালের এই দিনটিতে বিজয়ের প্রভাতি সূর্যের আলো ছিনিয়ে এনেছিলো এ দেশের শিশির ভেজা মাটির বুকে। আর এ দিনেই বিশ্বের মানচিত্রে জন্ম হয় লাল- সবুজের পতাকা খচিত স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের। রক্তনদী পেরিয়ে আসা আনন্দ-বেদনায় সিক্ত মহান বিজয় দিবস। এ বিজয় গৌরবের ও বাঁধভাঙ্গা আনন্দের দিন। একই সঙ্গে আজ লাখো স্বজন হারানোর শোকে ব্যথাতুর-বিহ্বল হওয়ারও দিন। বিজয়ের এই দিনে সাতক্ষীরা জেলার সকল শহীদ মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।

জাতির পিতা স্বপ্ন দেখেছিলেন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, সুখী-সমৃদ্ধ সোনার বাংলা প্রতিষ্ঠার। এই স্বপ্নই বাংলাদেশের পথ চলার পাথেয়। আজকে বিশ্বে দ্রুত বিকাশমান অর্থনীতির দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। রূপকল্প ২০২১ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জন, রূপকল্প ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে উন্নত দেশে পরিণত হওয়ার স্বপ্নপূরণ এবং মাটি, পানি ও জলবায়ু পরিবর্তনকে প্রাধান্য দিয়ে ডেল্টা প্ল্যান ২১০০ বাস্তবায়ন- এ লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে শ্রেণি-দল-মত নির্বিশেষে সকলকে একযোগে দেশের উন্নয়নে কাজ করতে হবে। আসুন, মুক্তিযুদ্ধের লক্ষ্য ও চেতনা বাস্তবায়নে নিজ নিজ অবস্থান থেকে আরো বেশি অবদান রাখি, দেশ ও জাতিকে এগিয়ে নেই সমৃদ্ধ আগামীর পথে। এটাই হোক ২০২২ সালের মহান বিজয় দিবসে আমাদের অঙ্গীকার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা পুলিশ সুপারের বাণী

আপডেট সময় : 12:01:09 am, Friday, 16 December 2022