সাতক্ষীরা 8:32 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরার হাবিবুরের স্বপ্ন পূরণে সবাইকে এগিয়ে আসার আহবান উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 12:16:03 am, Saturday, 3 December 2022 634 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি : বিশ্বের সবচেয়ে বড় পবিত্র কোরআন শরীফ হাতে লিখে সবাইকে চমকে দেওয়া সাতক্ষীরার যুবক হাবিবুর রহমানের স্বপ্ন পূরণে সবাইকে এগিয়ে আসার আহব্বান জানিয়েছেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু। শুক্রবার (২ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা শহরের কাটিয়া মাষ্টারপাড়া এলাকায় হাতে লেখা ওই কোরআন শরীফ দেখতে যান তিনি। এসময় গণমাধ্যম কর্মীদের সাথে আলাপচারীতাই উপরোক্ত কথা বলেন তিনি।

এসময় সাংবাদিকদের উদ্দেশ্যে উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু বলেন, দেশের বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসুল্লিরা হাবিবুরের সাথে যোগাযোগ করছেন। হাবিবুরের লেখা বিশ্বের সবচেয়ে বড় পবিত্র কোরআন শরিফটি তাদের সংগ্রহে নেওয়ার জন্য। তবে গণমাধ্যম কর্মীরা যদি এটা প্রচার প্রচারণার মাধ্যমে বিদেশের বিভিন্ন সংস্থা বা ধর্মপ্রাণ মুসুল্লিদের নজরে নিয়ে আসতে পারেন তাহলে সেটা হাবিবুরের স্বপ্ন পূরণে অনেকাংশে ভূমিকা রাখবে।

এসময় নিজের অবস্থান থেকে যতোটুকু সম্ভব হাবিবুরের স্বপ্ন পূরণে চেষ্টা করে যাবেন জানিয়ে তিনি বলেন, হাবিবুর আমাদের সবার গর্ব। একারনে, আমাদের উচিত তার এই মহৎ উদ্যোগকে প্রচার প্রচারণার মাধ্যমে সবাইকে জানানো। এক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এব্যাপারে হাবিবুর রহমান বলেন, মাদ্রাসার শিক্ষার্থী না হয়েও নিজ হাতে আরবি ভাষাতে বিশ্বের সবচেয়ে বড় হাতে লেখা কোরআন শরীফ লিখেছেন তিনি। যা আকারে ৩৩৫ সেন্টিমিটার দৈর্ঘ্য ও প্রস্থ্য ২৬৪ সেন্টিমিটার।

দীর্ঘ ৬ বছর ৮মাস ২৩দিন অক্লান্ত পরিশ্রম করে ১৪২ পাতায় লিখেছেন ৬ হাজার ৬৬৬টি আয়াত। সূরা বা পারা কলামের যেখানে শেষ হয়েছে সেই কলামের বাকি অংশে লেখা হয়েছে আল্লাহর নাম। তিনি বলেন, ২০১৩ সালের দিকে সাতক্ষীরা শহর সমাজ সেবা অফিসে কম্পিউটার ইনস্ট্রাকটর হিসেবে কাজ করতেন তিনি। সে সময় সমাজের অসহায় অবহেলিত গরীব মানুষের দূরবস্থা দেখে তাদের পাশে থেকে চিকিৎসা সেবার জন্য কিছু একটা করার আগ্রহ জাগে।

তখন থেকে তিনি চিন্তা করেন এমন কিছু করবে যেটি বিশ্ব রেকর্ড করবে। সেই চিন্তা থেকেই ২০১৬ সালের পহেলা জানুয়ারীতে এই পবিত্র কোরআন হাতে লেখা শুরু করি এবং চলতি বছরের ২৩ শে সেপ্টেম্বর কোরআন শরীফের লেখাগুলো শেষ করি। ১৪২ টি পাতায় লেখা এই কোরআন শরীফের ওজন হয়েছে ৪০৫ কেজি। নিজের স্বপ্ন প্রসঙ্গে তিনি বলেন, ইতিমধ্যে দেশের অনেক ধর্মপ্রাণ মুসুল্লিরা আমার লেখা কোরআন শরীফটি তাদের সংগ্রহে নেওয়ার জন্য বিভিন্ন ধরণের প্রস্তাব দিয়েছেন। তবে, আমার ইচ্ছা সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) মানুষদের জন্য একটি হাসপাতাল করার। যেখানে শুধুমাত্র বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের চিকিৎসা দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরার হাবিবুরের স্বপ্ন পূরণে সবাইকে এগিয়ে আসার আহবান উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুর

আপডেট সময় : 12:16:03 am, Saturday, 3 December 2022