মহিলা আওয়ামী লীগের সভাপতি চুমকি, সম্পাদক শবনম
- আপডেট সময় : 12:40:08 am, Sunday, 27 November 2022 484 300 বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক-
মহিলা আওয়ামী লীগের সভাপতি চুমকি, সম্পাদক শবনম
মহিলা আওয়ামী লীগের সভাপতি চুমকি, সম্পাদক শবনম
আওয়ামী লীগের সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পেয়েছেন মেহের আফরোজ চুমকি এবং সাধারণ সম্পাদক হয়েছেন শবনম জাহান শিলা। আজ শনিবার (২৬ নভেম্বর) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহিলা আওয়ামী লীগের ষষ্ঠ ত্রি-বার্ষিক সম্মেলনে এই নেত্রীর নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশক্রমে এ ঘোষণা দেওয়ার কথা জানান তিনি।
সভাপতি নির্বাচিত হওয়া মেহের আফরোজ চুমকি বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য। সাধারণ সম্পাদক হওয়া শবনম জাহান শিলা ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
প্রসঙ্গত, মহিলা আওয়ামী লীগের পঞ্চম জাতীয় জাতীয় সম্মেলন হয়েছিল ২০১৭ সালের ৪ মার্চ। সে সময় সংগঠনটির সভাপতির দায়িত্ব পান সাফিয়া খাতুন, সাধারণ সম্পাদক হন মাহমুদা বেগম।




























