সাতক্ষীরা 6:52 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

আন্তঃ স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতার ফাইনালে ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুল চ্যাম্পিয়ন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 09:53:28 pm, Thursday, 17 November 2022 503 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি : ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আন্তঃ স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে সদরের ডিবি ইউনাইটেড হাইস্কুল ফুটবল মাঠে সাতক্ষীরা জেলা প্রশাসকের পৃষ্ঠপোষকতায় ও ডিবি ইউনাইটেড হাইস্কুলের আয়োজনে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স.ম শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, ধুলিহর ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান চৌধুরী ও ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো. লুৎফর রহমান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও “মা” ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মমিনুর রহমান মুকুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিংড়ী ইউনিয়ন আওয়ামী রীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. শামছুর রহমান, ডিবি ইউনাইটেড হাইস্কুলের বিদ্যোৎসাহী সদস্য শেখ আব্দুল আহাদ, ডিবি ইউনাইটেড হাইস্কুলের সহকারি প্রধান টা শিক্ষক কঙ্কন কুমার দাশ, গাভা অক্ষয় কুমার মিস্ত্রি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজউদ্দিন সরদার, শিক্ষক আবু অহিদ বাবলু, প্রমুখ।
আন্তঃ স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় অংশ নেয় ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুল বনাম গাভা অক্ষয় কুমার মিস্ত্রি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়।

খেলায় প্রথমার্ধের নির্ধারিত সময়ে কোন দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের খেলার শেষ মুহুর্তে ৩ মিনিট আগে ১টি গোল করে ভালুকাচাঁদপুর মডেল হাইস্কুল এবং জয়ের লক্ষ্যে পৌছে যায় এবং চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফলে গাভা অক্ষয় কুমার মিস্ত্রী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় কে ১-০ গোলে পরাজিত করে ভালুকা চাঁদপুর মডেল হাই স্কুল চ্যাম্পিয়ন হয়। রেফারী হিসেবে খেলা পরিচালনা করেন একরামুজ্জামান জনি, সহকারি ছিলেন তানজিরুল ইসলাম ও মো. ইসমাইল হোসেন এবং ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন আশরাফ হোসেন। আন্তঃ স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্বার বিতরনী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থী ও ফুটবল প্রেমী হাজার হাজার দর্শক খেলাটি উপভোগ করে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের সহকারি শিক্ষক মো. মুকুল হোসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

আন্তঃ স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতার ফাইনালে ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুল চ্যাম্পিয়ন

আপডেট সময় : 09:53:28 pm, Thursday, 17 November 2022