সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় ৪ কেজি রুপার গহনাসহ চোরাকারবারি আটক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : 02:59:11 pm, Sunday, 13 November 2022 547 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরার বাইপাস রোডের বকচরা মোড় এলাকা থেকে চার কেজি রুপার গহনাসহ মজনু দালাল নামের এক চোরকারবারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৪ নভেম্বর) ভোররাতে রুপার গহনা জব্দ ও আটকের ঘটনা ঘটে। আটক মজনু দালাল সদর উপজেলার বাশঁদহা কুলিডাঙ্গা এলাকার ইব্রাহিম দালালের ছেলে।
সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে বাইপাস রোডের বকচরা এলাকায় অভিযান চালানো হয়। এসময় মোটরবাইকে আসা মজনু দালালের কাছ থেকে শরীরে বিশেষভাবে রক্ষিত রুপার গহনাগুলো জব্দ করা হয়। আটক করা হয় মজনু দালালকে। রুপার গহনাগুলো ভারত থেকে চোরাচালানের মাধ্যমে সাতক্ষীরায় আনা হয়েছিল বলে মজনু জানিয়েছে। জব্দকৃত রুপার দাম প্রায় ৪লাখ টাকা। আটক আসামীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি। যার মামলা নং-১৭।
নিউজটি শেয়ার করুন
ভাষা চেঞ্জ করুন
























