সাতক্ষীরা 10:16 am, Saturday, 14 November 2026
সংবাদ শিরোনাম ::
আশাশুনি উপজেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত কালিগঞ্জে শ্রীধরকাটি একতা কল্যাণ সংঘের নবগঠিত কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় খ্রিস্টীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত, হাবিবের বক্তব্যে মানবতা ও সম্প্রীতির আহ্বান সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক যশোর বার্তার ৩য় বর্ষপূর্তি উদযাপন সাতক্ষীরা জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক যশোর বার্তার ৩য় বর্ষপূর্তি উদযাপন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:48:57 pm, Thursday, 12 November 2026 29 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ  ডেক্স  :উৎসবমুখর পরিবেশ, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, কেক কাটা, দোয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সাতক্ষীরায় উদযাপিত হয়েছে জনপ্রিয় আঞ্চলিক দৈনিক যশোর বার্তা পত্রিকার তৃতীয় বর্ষপূর্তি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) সাতক্ষীরা শহরের কামালনগরস্থ লেক ভিউ তুফান কনভেনশন সেন্টারে দৈনিক যশোর বার্তা সাতক্ষীরা অফিসের আয়োজনে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এ বর্ষপূর্তি উদযাপন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআনুল কারিম থেকে তিলাওয়াত করেন হাফেজ শেখ কামরুল ইসলাম। পরে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাডভোকেট এস এম বিপ্লব হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক ও অতিথিদের স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য দেন পত্রিকার সহ-সম্পাদক মোহাম্মদ মুজাহিদ। পরে আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা, উত্তরীয় ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
দৈনিক যশোর বার্তার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ শিহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার কল্যাণ ট্রাস্টের মহাসচিব মো. সাইফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই একটি সংবাদপত্রের মূল শক্তি। দৈনিক যশোর বার্তা গত তিন বছর ধরে সাধারণ মানুষের অধিকার, স্থানীয় সমস্যা ও জনদুর্ভোগ সাহসিকতার সঙ্গে তুলে ধরে প্রশংসনীয় ভূমিকা পালন করেছে। আগামী দিনেও পত্রিকাটি এই ধারাবাহিকতা বজায় রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা আমির শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান মুকুল ও সাধারণ সম্পাদক শফিকুল আলম বাবু।
বক্তারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতা গণতান্ত্রিক সমাজব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংবাদকর্মীদের সব ধরনের প্রভাবমুক্ত থেকে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সমাজ সংস্কার ও জনকল্যাণে দৈনিক যশোর বার্তা আগামী দিনেও অগ্রণী ভূমিকা রাখবে বলে তাঁরা প্রত্যাশা করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান। তাঁরা বলেন, আঞ্চলিক উন্নয়ন, জনসমস্যা ও সাধারণ মানুষের অধিকার তুলে ধরতে স্থানীয় সংবাদপত্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দৈনিক যশোর বার্তা ইতিমধ্যে পাঠকদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পত্রিকাটি আগামী দিনে আরও এগিয়ে যাবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
এ ছাড়া বক্তব্য দেন দৈনিক যশোর বার্তা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি কে এম ইদ্রিস আলী, সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. আবুল কালাম, দৈনিক সাতক্ষীরা সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. শাহ আলম, দৈনিক হৃদয় বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক জি এম মোশাররফ হোসেন এবং দৈনিক সাতক্ষীরা খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মীর আবু বকর। বক্তারা পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ শিহাব উদ্দিন বলেন, দৈনিক যশোর বার্তার আজকের এই অর্জন শুধু পত্রিকার একার নয়; বরং সাতক্ষীরার আপামর জনসাধারণ, পাঠক ও নিবেদিতপ্রাণ সংবাদকর্মীদের সম্মিলিত প্রচেষ্টার ফসল। আগামী দিনে পত্রিকাটি আরও বেশি গণমানুষের মুখপত্র হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা পর্ব শেষে অতিথিদের সঙ্গে নিয়ে কেক কেটে দৈনিক যশোর বার্তার তৃতীয় বর্ষপূর্তি এবং চতুর্থ বর্ষে পদার্পণ উদযাপন করা হয়। পরে দেশ ও জাতির কল্যাণ এবং পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে অতিথিদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে সাতক্ষীরার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিপুলসংখ্যক গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপস্থিত সাংবাদিকদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সাতক্ষীরা জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ রেজাউল ইসলাম বাবলু ও সাধারণ সম্পাদক সাইফুল আজম খান মামুন, দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার নির্বাহী সম্পাদক মো. আমিরুজ্জামান বাবু, কালবেলার প্রতিনিধি গাজী ফরহাদ, এনটিভির প্রতিনিধি এস এম জুলফিকার আলী জিন্নাহ, ডিবিসি নিউজের সাতক্ষীরা প্রতিনিধি এম বেলাল হোসেন, দৈনিক সাতক্ষীরা খবরের নির্বাহী সম্পাদক এস এম মহিদার রহমান, দৈনিক হৃদয় বার্তার ব্যবস্থাপনা সম্পাদক আলী মুক্তাদা হৃদয়, সাপ্তাহিক সূর্যের আলোর সহকারী সম্পাদক মারুফ আহমেদ খান শামীম, গ্রিন টিভির প্রতিনিধি মীর খাইরুল আলম, দৈনিক ঢাকার ডাকের প্রতিনিধি তৌফিকুজ্জামান লিটু, দৈনিক যশোর বার্তার ফটোসাংবাদিক সানোয়ার আলম সানু ও বিজ্ঞাপন ব্যবস্থাপক সোহরাব হোসেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন দৈনিক দক্ষিণের মশালের নির্বাহী সম্পাদক শেখ হাসান গফুর, দৈনিক চিত্রের প্রতিনিধি শেখ কামরুল ইসলাম, দৈনিক আলোকিত প্রতিদিনের প্রতিনিধি মো. ইব্রাহিম খলিল, দৈনিক আমাদের বসুন্ধরার প্রতিনিধি আরিফুল ইসলাম, সাপ্তাহিক মুক্ত স্বাধীন-এর স্টাফ রিপোর্টার আরিফুর রহমান জেমস, দৈনিক যশোর বার্তার আশাশুনি প্রতিনিধি ইয়াসিন আরাফাত পিন্টু ও কালিগঞ্জ প্রতিনিধি শিমুল হোসেন, দৈনিক আমাদের কণ্ঠের প্রতিনিধি মো. আক্তারুল ইসলাম ও কালিগঞ্জ প্রতিনিধি হাফিজুর রহমান, ভয়েস অব টাইগারের প্রতিনিধি মিলন রুদ্র, দৈনিক দক্ষিণা অঞ্চলের প্রতিনিধি লালটু হোসেন, নলতা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন বিল্লাহ, দৈনিক দৃষ্টিপাতের নলতা প্রতিনিধি রফিকুল ইসলাম এবং দৈনিক প্রতিদিনের কণ্ঠের প্রতিনিধি বিপ্লব হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও শুভানুধ্যায়ীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক যশোর বার্তার ৩য় বর্ষপূর্তি উদযাপন

আপডেট সময় : 10:48:57 pm, Thursday, 12 November 2026