সাতক্ষীরা 1:16 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

জাকারিয়া হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি হুজাইফা গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 09:27:43 pm, Thursday, 29 October 2026 65 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক:সাতক্ষীরা সদর থানার চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. হুজাইফাকে (২০) গ্রেপ্তার করেছে এসআরবি-৬, সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল। বুধবার (২৯ অক্টোবর ২০২৬) দুপুর ২টার দিকে সাতক্ষীরা সদর থানাধীন কাঠালতলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. হুজাইফা সাতক্ষীরা সদর উপজেলার ইটাগাছা এলাকার মো. মিঠুর ছেলে। এসআরবি-৬, সাতক্ষীরা ক্যাম্পের পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
চায়ের দোকানে বিরোধ থেকে হত্যাকাণ্ড
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর ২০২৬ তারিখ রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা শহরের কামালনগর পশু হাসপাতাল সংলগ্ন রবিউল ইসলামের চায়ের দোকানে চা খাওয়াকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। এ সময় আসামিরা দোকানদার রবিউলের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করলে তার প্রতিবেশী ভাইপো বাপ্পী হাসান এর প্রতিবাদ জানান।
প্রতিবাদ করাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে আসামিরা বাপ্পী হাসানকে মারধর করে এবং ইট দিয়ে তার মাথায় আঘাত করে গুরুতর জখম করে। এ সময় বড় ভাই বাপ্পীকে রক্ষা করতে তার ছোট ভাই ১৯ বছর বয়সী মো. জাকারিয়া খান এগিয়ে আসেন।
অভিযোগ অনুযায়ী, তখন আসামিরা ধারালো চাকু দিয়ে জাকারিয়ার বাম বুকে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত জাকারিয়ার বড় ভাই মো. শাহারিয়ার খান বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত ও আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।
অভিযান চালিয়ে গ্রেপ্তার, থানায় হস্তান্তর
এসআরবি-৬, সাতক্ষীরা ক্যাম্পের সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাকারিয়া হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. হুজাইফাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত আসামিকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে এসআরবির এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
সাতক্ষীরায় চাঞ্চল্য সৃষ্টি করা এই হত্যা মামলায় আসামি গ্রেপ্তারের ঘটনায় মামলার পরবর্তী আইনি কার্যক্রমের দিকে নজর রয়েছে স্থানীয়দের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

জাকারিয়া হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি হুজাইফা গ্রেপ্তার

আপডেট সময় : 09:27:43 pm, Thursday, 29 October 2026